
সিলেটে হামে মৃত্যুহীন আরো একটি দিন পার হয়েছে। তবে কমেনি সংক্রমণ ও রোগীর চাপ। গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে নয়জনের হাম শনাক্ত হয়েছে। হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ১৪০ জন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫০৮ জন।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা. মো. মাহবুবুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩ নভেম্বর পর্যন্ত সিলেট বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১২৯ জনে। জেলাভিত্তিক হিসাবে সিলেটে ৪৪২, হবিগঞ্জে ১৭২, মৌলভীবাজারে ১৫৮ এবং সুনামগঞ্জে ৩৫৭ জনের হাম শনাক্ত হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ১৪০ জনের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৫৯, ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৬৩, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে তিন, নর্থ ইস্ট মেডিক্যালে দুই, বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১১ জন ভর্তি হয়েছেন।
বর্তমানে চিকিৎসাধীন ৫০৮ জনের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৭৯, সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ২০০, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ২৫, নর্থ ইস্ট মেডিকেলে পাঁচ, পার্কভিউ মেডিক্যালে ২৬, সিলেট উইমেন্স মেডিক্যাল কলেজ হাসপাতালে চার, মাউন্ট এডোরা হাসপাতালে চার, বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচ, কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক, বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছয়, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে দুই, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ১৩, ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৩৬ জন চিকিৎসাধীন রয়েছেন।
স্বাস্থ্য বিভাগের জেলাভিত্তিক হিসাব অনুযায়ী, এ পর্যন্ত সিলেট বিভাগে হাম ও হাম উপসর্গে ২০৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সন্দেহজনক হাম রোগে সিলেটে ৭৯, হবিগঞ্জে ২৯, মৌলভীবাজারে ১৬ এবং সুনামগঞ্জে ৭২ জনের মৃত্যু হয়েছে।
অন্যদিকে, নিশ্চিত হাম রোগে সিলেটে চার, হবিগঞ্জে চার, মৌলভীবাজারে একজন এবং সুনামগঞ্জে একজনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে জেলাভিত্তিক হিসাবে সিলেটে ৮৩, হবিগঞ্জে ৩৩, মৌলভীবাজারে ১৭ এবং সুনামগঞ্জে ৭৩ জনের মৃত্যু হয়েছে।
আগের ২৪ ঘণ্টায় সিলেটে হাম উপসর্গে কারো মৃত্যু হয়নি। ওই সময়ে নতুন করে পাঁচজনের হাম শনাক্ত হয়েছিল এবং উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ১৪১ জন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








