
কথিত চীনা গুপ্তচর অ্যালিস হুয়াংয়ের সাথে সম্পর্কে জড়ানোকে কেন্দ্র করে পদ হারানো জেনসেন হুয়াংকে আবারো প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে পুনর্বহাল করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের বড় প্রতিষ্ঠান এনভিডিয়া।
তার এই ফিরে আসার খবরে চিপ প্রস্তুতকারক মার্কিন প্রতিষ্ঠানটির শেয়ারের দাম আবারো বাড়তে শুরু করেছে বলে জানা যাচ্ছে। এর আগে, তাকে পদচ্যুত করার পর কোম্পাটির শেয়ারের দাম হঠাৎ কমে যেতে থাকে।
এই মাসের শুরুর দিকে এক নারীর সাথে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করার পর তিনি পদত্যাগ করেছিলেন। ওই নারীর বিরুদ্ধে চীনা গুপ্তচর হওয়ার অভিযোগ ছিল। এছাড়া এনভিডিয়ার একজন নির্বাহীর সাথেও তার সম্পর্কের অভিযোগ উঠেছিল।
এদিকে কিছু মার্কিন গণমাধ্যম বলছে, জেনসেনের এই ফিরে আসার পেছনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভূমিকা রেখেছেন। যদিও এ বিষয়ে ট্রাম্প কিংবা হোয়াইট হাউজ কোনো মন্তব্য করেনি।
তবে এনভিডিয়া বোর্ডের সিদ্ধান্তের পর ট্রুথ স্যোশালে দেয়া এক বার্তায় ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এনভিডিয়ার পরিচালনা পর্ষদ জেনসেন হুয়াংকে আবারো সিইও পদে ফিরিয়ে আনার সঠিক ও যথাযথ সিদ্ধান্ত নিয়েছে। যুক্তরাষ্ট্র সরকারের আতঙ্কিত হওয়ার কারণ নেই যে, এনভিডিয়ায় জেনসেনের প্রত্যাবর্তন জাতীয় নিরাপত্তার জন্য কোনো ঝুঁকি তৈরি করবে।
যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল নিশ্চিত করেছেন, তিনি (জেনসেন হুয়াং) কোনো বেআইনি কর্মকাণ্ডে জড়িত ছিলেন এমন কোনো প্রমাণ মার্কিন সরকারের কাছে নেই।
মাত্র ১১ দিন আগে হুয়াংয়ের প্রাথমিক পদত্যাগের পর এনভিডিয়ার ভবিষ্যৎ নিয়ে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছিল। কোম্পানিটিকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর দিকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে হুয়াং প্রধান ভূমিকা পালন করেছিলেন। পাশাপাশি প্রতিষ্ঠানের ওপর তার দৃঢ় নিয়ন্ত্রণ ছিল। যেখানে প্রায় ২০০ জন কর্মী সরাসরি তার কাছে রিপোর্ট করত।
বৃহত্তর এআই শিল্পে আগ্রহ ও বিনিয়োগ তৈরির ক্ষেত্রেও তিনি ছিলেন অন্যতম মূল কারিগর। তাই কারো কারো মতে, তার এই প্রস্থান ভবিষ্যৎ বিনিয়োগের জন্য একটি ঝুঁকি তৈরি করেছিল।
এর কারণ হলো, মাইক্রোচিপ তৈরির শিল্পের শীর্ষে পৌঁছানোর যাত্রায় এনভিডিয়া তথাকথিত ‘সার্কুলার ফাইন্যান্সিং’ বা চক্রাকার অর্থায়নের মাধ্যমে চুক্তির এক জটিল জাল তৈরি করেছে।
কোম্পানিটি কেবল মেটা, স্পেসএক্স ও ওপেনএআই-এর মতো গ্রাহকদের কাছে মাইক্রোচিপই বিক্রি করে না; বরং ঋণ প্রদান বা সরাসরি বিনিয়োগের মাধ্যমে তাদের ও সরবরাহ শৃঙ্খলের অন্যান্য প্রতিষ্ঠানগুলোকে তহবিলও জুগিয়েছে।
হুয়াংবিহীন বিশ্বে এই মডেলটি বিভাবে কাজ করবে তা নিয়ে উদ্বেগ ছিল। আর সম্ভবত এ কারণেই ইলন মাস্ক ও ফোর্টনাইট নির্মাতা এপিক গেমসের সিইও টিম সুইনিসহ প্রযুক্তি খাতের শীর্ষ ব্যক্তিরা হুয়াংকে পুনর্বহালের আহ্বান জানিয়েছিলেন।
সূত্র : বিবিসি
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









