
পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকারের বিশেষ আমন্ত্রণে গুরুত্বপূর্ণ সরকারি সফরে ইসলামাবাদে পৌঁছেছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
সোমবার (২৩ নভেম্বর) রাতে ছয় সদস্যবিশিষ্ট সংসদীয় প্রতিনিধিদলসহ তিনি পাকিস্তানের রাজধানীতে পৌঁছান।
আরো পড়ুন : পশ্চিমবঙ্গে ২৫২টি মাদরাসা বন্ধের নির্দেশ
জাতীয় সংসদ সচিবালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা
সোমবার রাতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ও তার প্রতিনিধিদল ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাদের উষ্ণ অভ্যর্থনা জানান পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক।
আরো পড়ুন : ‘বেশির ভাগ পুরুষই স্ত্রী খুঁজতে ইসলাম গ্রহণ করেন’
সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিমানবন্দরে অভ্যর্থনা জানানোর সময় পাকিস্তানের জাতীয় পরিষদের বাংলাদেশ-পাকিস্তান পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপের আহ্বায়ক ড. শাজিয়া সোবিয়া আসলাম সুমরো এবং পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান উপস্থিত ছিলেন।
পাঁচ দিনের সফরসূচি
বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়েছে, এই সরকারি সফরকালে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ আগামী ২৪ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত পাকিস্তানের প্রধান তিনটি শহর—ইসলামাবাদ, লাহোর ও করাচি সফর করবেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









