ধামরাইয়ে যুব দিবসের র‍্যালি ও আলোচনা সভা 
রোববার সকালে উপজেলা পরিষদ কমপ্লেক্স থেকে জাতীয় যুব দিবসের র‍্যালি শুরু হয়। নয়া দিগন্ত

ঢাকার ধামরাইয়ে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদফতরের উপজেলা কার্যালয়ের উদ্যোগে জাতীয় যুব দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

রোববার (১ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ কমপ্লেক্স থেকে র‍্যালি শুরু হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল মামুনের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জামাল নাসের খান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তুলা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আশিকুজ্জামান স্বপন ও সাংগঠনিক সম্পাদক ফিরোজ খান বাবুসহ উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারীরা।

আলোচনা সভা শেষে যুবকদের মাঝে চেক, গাছের চারা ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।