আওয়ামী লীগ, গ্রেফতার, অভিযান, মামলা, আদালত, সুন্দরগঞ্জ থানা
সুন্দরগঞ্জ থানা। সংগৃহীত
ads

গাইবান্ধার সুন্দরগঞ্জে মজিবর রহমান মজি (৪০) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৩১ অক্টোবর) দিবাগত রাতে উপজেলায় পঞ্চানন্দ গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মজিবর পঞ্চানন্দ গ্রামের আকবার আলীর ছেলে ও বেলকা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পঞ্চানন্দ গ্রামে নিজ বাড়ি থেকে মজিবরকে গ্রেফতার করা হয়।

সুন্দরগঞ্জ থানার ওসি সেলিম রেজা জানান, মজিবরের বিরুদ্ধে মামলা রয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।