আল আমিন সংস্থা, ওয়াজ মাহফিল, তাফসীরুল কোরআন মাহফিল
আল আমিন সংস্থার মাহফিলকে সামনে রেখে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন আয়োজকরা। নয়া দিগন্ত

কল্যাণমুখী সমাজ বিনির্মাণে নিবেদিত উত্তর চট্টগ্রামের ঐতিহ্যবাহী দ্বীনি সংগঠন আল আমিন সংস্থার উদ্যোগে ঐতিহাসিক ৩ দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল আগামী ২৮ অক্টোবর শুরু হবে। মাহফিলটি সফল করতে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন আয়োজকরা। 

Advertisement

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেল ৪টার দিকে আল আমিন সংস্থার কার্যালয়ে এ মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। 

সভায় সংস্থার সেক্রেটারি মুহাম্মাদ আহসান উল্লাহ আগামী ২৮, ২৯ ও ৩০ অক্টোবর অনুষ্ঠিতব্য তাফসীরুল কোরআন মাহফিল সফল করতে উপস্থিত সাংবাদিকদের সহযোগিতা ও পরামর্শ কামনা করেন।

তিনি বলেন, আমরা হয়তো সামর্থ্যের দিক থেকে অনেক বড় নই, আমাদের আয়োজনেও সীমাবদ্ধতা থাকতে পারে। কিন্তু আমাদের হৃদয়ে রয়েছে পবিত্র কোরআনের আলো মানুষের ঘরে ঘরে পৌঁছে দেয়ার স্বপ্ন। আমাদের এই স্বপ্ন বাস্তবায়নে আপনাদের মতো মানুষের আন্তরিক সহযোগিতা পেলে আমরা আরো সাহস পাবো, আরো উৎসাহ নিয়ে এগিয়ে যেতে পারবো।

সাংবাদিকগণ তাদের বক্তব্যে তাফসীরুল কোরআন মাহফিলের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন এবং মাহফিল আরো সুচারুভাবে সম্পন্ন করতে মূল্যবান পরামর্শ প্রদান করেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, আল আমিন সংস্থার সভাপতি মাওলানা মাহমুদুল হাসান ফতেপুরী, সিনিয়র সহ-সভাপতি মাওলানা হাবীবুল হক বিন খালেদ,সেক্রেটারি মুহাম্মদ আহসান উল্লাহ, সহ-সাধারণ সম্পাদক মাওলানা শফিউল আলম, মাওলানা আনওয়ারুল করিম, অর্থ সম্পাদক মাওলানা আজিম উদ্দীন, সাংগঠনিক সম্পাদক মাওলানা ওসমান সিকদার, সমাজকল্যাণ সম্পাদক ওজায়ের হামিদি, মাওলানা আনিসুর রহমান, মাওলানা আবুল হাশেম এবং হাটহাজারীর প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।