
রংপুরের রাধাগোবিন্দ মন্দির পরিদর্শনে যাওয়ার পথে সৈয়দপুর বিজ্ঞান কলেজে গাড়ি থামিয়ে শিক্ষার্থীদের সাথে সেলফি তুলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার সকাল ১০টায় সৈয়দপুর বিমানবন্দরে নেমে গাড়িবহর নিয়ে রংপুরের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী তারেক রহমান। পথে সৈয়দপুর বিজ্ঞান কলেজের সামনে শিক্ষার্থীদের দেখে গাড়ি থামান তিনি। এ সময় শিক্ষার্থীদের সাথে কথা বলেন, তাদের আবদার রাখতে সেলফি তোলেন এবং অটোগ্রাফ দেন।
সৈয়দপুর বিজ্ঞান কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ জানান, ‘প্রধানমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানটির খোঁজখবর নেন। এ সময় তিনি কলেজের জন্য বালক ও বালিকা হোস্টেল, একটি বহুতল ভবন এবং একটি অডিটরিয়াম নির্মাণের দাবি জানান।’
অধ্যক্ষের ভাষ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী জানান, তিনি এই শিক্ষাপ্রতিষ্ঠান সম্পর্কে অবগত আছেন। দাবিগুলো লিখিতভাবে তার কাছে জমা দিলে সেগুলো বিবেচনা করা হবে বলে আশ্বস্ত করেন তিনি।
পরে শিক্ষার্থীদের কাছ থেকে বিদায় নিয়ে গাড়িবহরসহ রংপুরের উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী। এ সময় রাস্তার দুই পাশে দাঁড়িয়ে নেতাকর্মী ও সাধারণ মানুষ তাকে হাত নেড়ে স্বাগত জানান।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








