
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, ‘সরকার দেশে জাতি, ধর্ম বর্ণের মধ্যে কোনো বিভেদ হতে দিবে না। সবাই বাংলাদেশী আর বাংলাদেশী আদর্শ নিয়ে এই দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।’
রোববার (১৮ অক্টোবর) রাতে নরসিংদীর পলাশ উপজেলায় পলাশ বাজার সর্বজনীন দূর্গা মন্দিরে হিন্দু সম্প্রদায়ের সাথে মতবিনিময় কালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘সবাইকে সমাজ থেকে সকল অন্যায় অনিয়ম দূর করে একটি শান্তিপূর্ণ আবাসন গড়ে তুলতে হবে।’
পরে তিনি শারদীয় দূর্গা উৎসব উপলক্ষে মন্দির কমিটির নিকট নগদ অর্থ বিতরণ করেন। এসময় পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ স্থানীয় বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








