
দক্ষিণ আফ্রিকায় একইসাথে তিন ব্যক্তি ইসলাম গ্রহণ করেছেন।
সোমবার (১৬ নভেম্বর) মিল্লাত টাইমস জানায়, দেশটিতে অনুষ্ঠিত ‘আত-তাওহীদ জলসা ২০২৬’-এ ভারতের প্রখ্যাত ইসলামী স্কলার মুফতি শামাইল নদভীর হাতে কালেমা পড়ে তারা ইসলামে প্রবেশ করেন।
এ প্রসঙ্গে মুফতি শামাইল নদভী বলেন, দক্ষিণ আফ্রিকায় ‘আততাওহীদ ফাউন্ডেশন’ দীর্ঘদিন ধরে ইসলামের দাওয়াতি কার্যক্রম পরিচালনা করছে। ফাউন্ডেশনের বার্ষিক আয়োজনে তাকে প্রধান আলোচক হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল।
আরো পড়ুন : ৫০তম মৃত্যুবার্ষিকীতে মওলানা ভাসানীকে নিয়ে মামুনুল হকের মূল্যায়ন, কী লিখলেন তিনি?
মুফতি শামাইল নদভী জানান, অনুষ্ঠানে উপস্থিত অধিকাংশ মানুষ ছিলেন কৃষ্ণাঙ্গ আফ্রিকান। তাদের মধ্যে অনেকেই আগে ইসলাম গ্রহণ করেছিলেন। পাশাপাশি কয়েকজন অমুসলিমও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ সময় তিন ব্যক্তি ইসলাম গ্রহণের আগ্রহ প্রকাশ করেন। পরে তাদের নিজের হাতে কালেমা শাহাদাত পাঠ করান তিনি।
নওমুসলিমদের জন্য দোয়া করে মুফতি শামাইল নদভী বলেন, মহান আল্লাহ যেন তাদের জীবনে বরকত দান করেন, ঈমানকে মজবুত করেন এবং ইসলামের ওপর অবিচল থাকার তাওফিক দান করেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








