স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি), ককটেল
এসআরবির অভিযানে ককটেল উদ্ধার করা হয়েছে। নয়া দিগন্ত

যশোরের স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) অভিযানে আটটি ককটেল উদ্ধার করা হয়েছে। 

Advertisement

শুক্রবার (১৬ অক্টোবর) রাতে এসআরবি-৬ যশোরের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নাঈম উল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির এ তথ্য জানানো হয়। 

ভোরে শহরের শংকরপুর বালির মাঠ এলাকায় অভিযান চালিয়ে ককটেলগুলো উদ্ধার করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে শংকরপুর বালির মাঠ এলাকায় অভিযান চালায় এসআরবির সদস্যরা। এ সময় তাদের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা পালিয়ে যান। পরে স্থানীয়দের উপস্থিতিতে ওই এলাকায় তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি প্যাকেটে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করা হয়। এগুলো জব্দ করে আইনগত ব্যবস্থা নিতে যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়।

সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ টহল, চেকপোস্ট ও নজরদারি অব্যাহত রয়েছে বলে জানায় এসআরবি।