লোড হচ্ছে...
বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, রোববার (২৫ অক্টোবর) রাত ১১টার দিকে দৈনিক আমার দেশ-এর প্রেসের সামনে দুর্বৃত্তদের ককটেল নিক্ষেপের ঘটনা অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক। এ ঘটনায় প্রেসের নিরাপত্তারক্ষী আকতার হোসেন ও সামনের পানের দোকানি রিনা খানম আহত হয়েছেন। তাদের প্রতি সমবেদনা জানিয়ে দ্রুত সুস্থতা কামনা করেন তিনি।
৩ দিন আগে

রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার আদুবুড়ি এলাকার একটি লিচুবাগানের পাশ থেকে ১০৩টি তাজা ককটেল উদ্ধার করেছেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) সদস্যরা।
৭ দিন আগে

যশোরে এসআরবির অভিযানে আটটি ককটেল উদ্ধার হয়েছে। এসআরবি-৬ এর সদস্যরা শুক্রবার (১৬ অক্টোবর) ভোরে শহরের শংকরপুর বালির মাঠ এলাকায় অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করেন।
১২ দিন আগে

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আটটি ককটেল উদ্ধার করেছে এসআরবি।
১৩ দিন আগে

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে তিনটি ককটেল ছুড়ে মারে। এর মধ্যে একটি বিস্ফোরিত হয় এবং দুটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকে।
১৩ দিন আগে

এসআই মাহবুব আলম জানান, কারা এ হামলা করেছে এবং হামলার কারণ কী, তা এখনো জানা যায়নি। আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।
১৪ দিন আগে

দলের অভ্যন্তরে কমিটি গঠন নিয়ে বিরোধের কারণে এ ঘটনা ঘটতে পারে। আবার সমাবেশকে কেন্দ্র করে ভয়ভীতি প্রদর্শনের উদ্দেশ্যেও এমন ঘটনা ঘটে থাকতে পারে।
১৬ দিন আগে

নিজস্ব গোয়েন্দা সূত্রে ঢাকা উদ্যান এলাকায় নাশকতার উদ্দেশ্যে ককটেল মজুদ রাখার খবর পায় সংস্থাটি। পরে ওই এলাকায় অভিযান চালিয়ে একটি ভ্যানিটি ব্যাগের ভেতর থেকে নয়টি ককটেল শনাক্ত করা হয়। পরবর্তী সময়ে এসআরবির বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ককটেলগুলো উদ্ধার করে। পরে সেগুলো রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে নিয়ে যথাযথ প্রক্রিয়ায় নিষ্ক্রিয় করা হয়।
১৬ দিন আগে

এসআরবি-২-এর উপ-পরিচালক (মিডিয়া) মেজর এম মুবীন রহমান তাপস বলেন, প্রাথমিকভাবে পাওয়া বস্তুগুলো ককটেল কি না, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে পৌঁছে পরীক্ষা-নিরীক্ষা করার পর বস্তুগুলোর প্রকৃতি সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
১৭ দিন আগে

ডিসি ইবনে মিজান বলেন, রাত সোয়া ১টার দিকে দুই মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলে এসে দুই থেকে তিন মিনিট অবস্থান করেন। এ সময় তারা আশপাশ পর্যবেক্ষণ করেন। এরপর দুটি ককটেল নিক্ষেপ করে সেখান থেকে চলে যান। তারা আগারগাঁও হয়ে কাফরুল রোডের দিকে চলে গেছেন বলে তথ্য পেয়েছে পুলিশ।
১৯ দিন আগে

ককটেল বিস্ফোরণে এক কিশোর আহত হয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
২৩ দিন আগে

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর পুরান ঢাকার বংশাল থেকে রায়হান উদ্দিনকে গ্রেফতার করে ডিবির একটি দল। পরে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে ওইদিন রাত ১২টা ১৫ মিনিটে লালবাগ থানার জন সাহা রোডের একটি ১০ তলা ভবনের নিচতলার পার্কিং এলাকায় অভিযান চালায় ডিবি।
২২ সেপ্টেম্বর, ২০২৬

ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে এসব আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
২২ সেপ্টেম্বর, ২০২৬

গত ১৯ সেপ্টেম্বর রাত আনুমানিক ১০টা ৩৭ মিনিটে রেলস্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মের ২৯ ও ৩০ নম্বর পিলারের মাঝামাঝি স্থানে পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।
২১ সেপ্টেম্বর, ২০২৬

পুলিশ জানায়, রোববার বিকেলে দক্ষিণ দনিয়া কাঁচাবাজার এলাকার একটি ছয়তলা ভবনের নিচে গলির মাথায় পুরোনো একটি প্লাস্টিকের বাজারের ব্যাগ পড়ে থাকতে দেখা যায়। পরে ব্যাগটি তল্লাশি করে এর ভেতর থেকে ১০টি ককটেল উদ্ধার করা হয়। বিষয়টি তাৎক্ষণিকভাবে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিটকে জানানো হলে ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেন।
২১ সেপ্টেম্বর, ২০২৬

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারদের মধ্যে মিরপুর বিভাগ ৯৭ জন, তেজগাঁও বিভাগ ৮৬ জন, ওয়ারী বিভাগ ৫৩ জন, গুলশান বিভাগ ৪২ জন, উত্তরা বিভাগ ৪১ জন, মতিঝিল বিভাগ ৩৬ জন, লালবাগ বিভাগ ২৮ জন, রমনা বিভাগ ১৮ জন ও গোয়েন্দা বিভাগ (ডিবি) দুইজনকে গ্রেফতার করে।
২১ সেপ্টেম্বর, ২০২৬

উপ-পুলিশ কমিশনার মো: জাহিদুল ইসলাম জানান, শিল্পকলা একাডেমির সামনের সড়কে একটি ককটেল বিস্ফোরণের ঘটনার খবর আমরা জানতে পেরেছি। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে সে বিষয়টি এখনো জানতে পারিনি।
২০ সেপ্টেম্বর, ২০২৬

গত ১৮ সেপ্টেম্বর রাতে যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় একজন পথচারী গুরুতর আহত হন। এরপর ঘটনার সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে ডিবি ও থানা পুলিশ অভিযান শুরু করে।
২০ সেপ্টেম্বর, ২০২৬

ডিএমপির পক্ষ থেকে জানানো হয়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
২০ সেপ্টেম্বর, ২০২৬

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, “ঘটনাস্থলে যাচ্ছি। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে, সে বিষয়টি আমরা শনাক্তের চেষ্টা করছি।”
২০ সেপ্টেম্বর, ২০২৬


