
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী মদন মোহন উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য বরকত উল্লা বুলু বলেন, ‘শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের নৈতিক চরিত্র গঠনে শিক্ষক এবং অভিভাবকদের যৌথ ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও পৌর বিএনপির আহ্বায়ক জহির উদ্দিন হারুন।
বরকত উল্লা বুলু আরো বলেন, ‘মেধা বিকাশের পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গঠনে সহায়তা করে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা বিএনপির সাবেক সদস্য শামীমা বরকত লাকী ও বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কামাখ্যা চন্দ্র দাস।
এ ছাড়া অনুষ্ঠানে বেগমগঞ্জ উপজেলা ও চৌমুহনী পৌরসভা বিএনপির বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও মেধা স্মারক তুলে দেয়া হয়। পাশাপাশি বার্ষিক ফুটবল প্রতিযোগিতায় বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরিশেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি আনন্দঘন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








