
ফেনীর সোনাগাজী ও দাগনভুঞা উপজেলার নয়টি ইউনিয়ন ও একটি পৌরসভার ৪২টি পূজা মণ্ডপে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টুর পক্ষ থেকে আর্থিক অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) দুপুরে সোনাগাজী পৌর অডিটোরিয়ামে উপজেলা বিএনপি ও যুবদলের আয়োজনে এ আর্থিক অনুদান হস্তান্তর করা হয়।
জানা গেছে, সোনাগাজীতে ২৩টি ও দাগনভুঞায় ১৯টি পূজা মণ্ডপসহ মোট ৪২টি মণ্ডপে ১৫ হাজার টাকা করে মোট ছয় লাখ ৩০ হাজার টাকার আর্থিক অনুদান হস্তান্তর করা হয়।
উপজেলা বিএনপির সদস্য সচিব সৈয়দ আলম ভূঁইয়ার সভাপতিত্বে ও উপজেলা যুবদলের আহ্বায়ক খোরশেদ আলম ভূঁইয়ার তত্ত্বাবধানে অনুষ্ঠিত আর্থিক অনুদান হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টুর ছেলে মাল্টিমোড গ্রুপের পরিচালক তাজওয়ার আউয়াল।
সভাপতির বক্তব্যে খুরশিদ আলম বলেন, ‘রাষ্ট্রীয় এবং মন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সোনাগাজীর ২৩টি ও দাগনভূঞায় ১৯টি পূজা মণ্ডপে সংশ্লিষ্টদের কাছে আর্থিক অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে। আশা করি সনাতনী ধর্মাবলম্বীরা আনন্দের সাথে পূজা উদযাপন করতে পারবেন।’
সোনাগাজী মডেল থানা ওসি আবুল হাসিম বলেন, ‘দুর্গাপূজা উপলক্ষে পূজা মণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা কয়েক ধাপে ফোর্স মোতায়েন করেছি। আশা করি নিরাপত্তার কোনো ব্যত্যয় হবে না।’
চেক হস্তান্তর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সোনাগাজী পৌর বিএনপির আহ্বায়ক মঞ্জুর হোসেন বাবর ও সদস্য সচিব নিজাম উদ্দিন, ৯ নম্বর নবাবপুর ইউনিয়নের চেয়ারম্যান জহিরুল আলম জহির, মঙ্গলকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দাউদুল ইসলাম মিনার, বগাদানা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান পারভেজ, পৌর যুবদলের আহ্বায়ক ইকবাল হোসেন ও সদস্য সচিব রাসেল হামিদী, পৌর যুবদল নেতা এনামুল হক এনাম, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক আলাউদ্দিন মিন্টু প্রমুখ।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








