ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ইয়াবাসহ নারী গ্রেফতার
ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার রুমা আক্তার । নয়া দিগন্ত

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় চার হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ রুমা আক্তার (৩০) নামে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

শনিবার (১০ অক্টোবর) বিকেল ২টা ৪৫ মিনিটের দিকে উপজেলার দুলালপুর ইউনিয়নের টাটেরা থেকে গোপালনগরগামী পাকা সড়কের মনোয়ারা মঞ্জিলের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার রুমা আক্তার ব্রাহ্মণপাড়া উপজেলার চার নম্বর শশীদল ইউনিয়নের দক্ষিণ তেতুভূমি বাঁশতলী গ্রামের বাসিন্দা। তিনি মরহুম খিজির মিয়ার মেয়ে ও খোরশেদ আলমের স্ত্রী।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ফারুক হোসেন বলেন, এসআই রূপম কুমার সরকার ও এএসআই মো: কামরুজ্জামান পুলিশের একটি দল নিয়ে অভিযান পরিচালনা করে। এ সময় সড়কের দক্ষিণ পাশ থেকে চার হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ রুমা আক্তারকে গ্রেফতার করা হয়।