
মৌলভীবাজারে চা বিক্রেতা দুরূদ মিয়া হত্যা মামলায় প্রধান আসামি ছাদিক মিয়াকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। এছাড়া তাকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। সেইসাথে মামলার অপর সাত আসামিকে খালাস দিয়েছেন আদালত।
সোমবার (১২ অক্টোবর) দুপুরে এই দণ্ডাদেশ দেন মৌলভীবাজার অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক শামসাদ বেগম।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাদিক মিয়া ও নিহত দুরূদ মিয়া মৌলভীবাজার সদর উপজেলার নারাইন পাশা গ্রামের বাসিন্দা।
মামলা থেকে খালাস পাওয়া সাতজন হলেন— নারাইন পাশা গ্রামের তছকির মিয়া, সিরাজ মিয়া, নুরুল ইসলাম, ছাইফুর রহমান, আতাউর রহমান, শফিক মিয়া ও আছার মিয়া।
জানা যায়, পাওনা এক হাজার ২৬৩ টাকা চাওয়ায় চা বিক্রেতা দুরূদ মিয়াকে ২০০৮ সালে হত্যা করেন সাদিক মিয়া। এ ঘটনায় ২০০৮ সালের ১২ জুলাই মৌলভীবাজার মডেল থানায় আটজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন নিহত দুরূদ মিয়ার ছেলে মকবুল মিয়া।
দীর্ঘ ১৮ বছর পর অপরাধ প্রমাণিত হওয়ায় আজ সোমবার হত্যাকারী ছাদিক মিয়ার মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








