চুরি, গ্রেফতার, ব্যাংক, সাজাপ্রাপ্ত আসামি
চুরির মামলায় গ্রেফতার সাবেক এমপি প্রার্থী কে এম ফরিদ আমিন। নয়া দিগন্ত

কুমিল্লার চৌদ্দগ্রামের গণঅধিকার পরিষদ মনোনীত (জিওপি) এমপি প্রার্থী, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও চৌদ্দগ্রাম উপজেলা যুবঅধিকার পরিষদের আহ্বায়ক কে এম ফরিদ আমিনকে চুরির মামলায় গ্রেফতার করেছে পুলিশ।   

Advertisement

রোববার (১১ অক্টোবর) ভোরে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের বাংপাইলে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ব্যাংকের টাকা চুরির মামলার সাজাপ্রাপ্ত আসামি।

চৌদ্দগ্রাম থানার এসআই আবুল কালাম জানান, টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার একটি ব্যাংকের টাকা চুরির মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত আসামি হিসেবে দীর্ঘদিন পলাতক ছিলেন ফরিদ আমিন। ওই সময় তিনি ব্যাংকের ড্রাইভার হিসেবে কর্মরত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

এদিকে, ফরিদের বিরুদ্ধে তার বাবাকে মারধরের অভিযোগ রয়েছে। এ অভিযোগে, গত বছরের ৪ ডিসেম্বর চৌদ্দগ্রাম থানায় লিখিত অভিযোগ করেন তার বাবা রুহুল আমিন। ছেলের শাস্তির দাবিতে একই মাসের ৮ ডিসেম্বর সংবাদ সম্মেলনও করেন তিনি।