
পিরোজপুরের মঠবাড়িয়া থানা পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে চার কেজি গাঁজাসহ শুভ সাচকী (২২) নামে এক যুবককে আটক করেছে ।
শনিবার (১১ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার দাউদখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চালিতাবুনিয়া এলাকায় এ অভিযান চালানো হয়।
আটক শুভ সাচকী চালিতাবুনিয়া গ্রামের পরলোকগত সুবাস চন্দ্র সাচকী ও সবিতা রানীর ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুভ সাচকীর বসতঘরে অভিযান চালিয়ে চার কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর সহযোগী মো: অলিউর রহমান অলি (৪৯) পালিয়ে যায়।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মঠবাড়িয়া থানায় মামলার রুজু করা হয়েছে। ঘটনার সাথে জড়িত পলাতক অপর আসামিকে গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








