
দৈনিক নয়া দিগন্ত পত্রিকার টাঙ্গাইল প্রতিনিধি ও টাঙ্গাইল প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক অ্যাডভোকেট মালেক আদনানের মাতা বিলকিস বেগম (৬৫) ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টায় নিজ গ্রাম টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পালিমা ঈদগাঁ মাঠে নামাজে জানাজা শেষে স্থানীয় সামাজিক গোরস্থানে তাকে দাফন করা হয়। মরহুমার ছোট ছেলে মালেক আদনান জানাযা নামাজে ইমামতি করেন। এর আগে শুক্রবার রাতে টাঙ্গাইলের একটি বেসরকারি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।
বিলকিস বেগম মুখের মাড়ি ও ফুসফুস ক্যান্সারে (স্কোয়ামাস সেল কার্সিনোমা) আক্রান্ত ছিলেন। তার স্বামী, দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।
জানাযাপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বায়লাদেশ জামায়াতে ইসলামীর জেলা আমির ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য আহছান হাবীব মাসুদ, মরহুমার বড় ছেলে আবুল কালাম আজাদ, মাওলানা আলী আজগর প্রমুখ।
জানাযা নামাজে টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমান আজাদ, সাবেক সভাপতি খান মোহাম্মদ খালেদ ও জাফর আহমেদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








