
নওগাঁর আত্রাইয়ে বজ্রপাতে রোহান ইসলাম (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুর পৌনে ১টার দিকে রায়পুর পারের ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিশু রোহান ইসলাম উপজেলার কালিকাপুর ইউনিয়নের রায়পুর মধ্যপাড়া গ্রামের জামিরুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে হঠাৎ করে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ঝড়ো বাতাস, ভারী বৃষ্টি ও বজ্রপাতের ঘটনা ঘটে। এ সময় রোহান ভবানীপুর বাজার থেকে বাড়ির উদ্দেশে রওনা হয়। পথিমধ্য রায়পুর পারের ঘাট এলাকায় পৌঁছালে সেখানে বজ্রপাতের ঘটনা ঘটে এবং সে গুরুতর আহত হয়। সাথে সাথে তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নেয়ার পথে রোহানের মৃত্যু হয়।
আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মাহাবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি সত্যিই বেদনাদায়ক।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








