
শহীদদের আত্মত্যাগের ইতিহাস নতুন প্রজন্মের কাছে যথাযথভাবে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।
তিনি বলেন, ‘শহীদদের আত্মত্যাগ জাতির জন্য একটি অমূল্য আমানত। তাদের ত্যাগ, সাহস ও আদর্শ ধারণ করে নতুন প্রজন্মকে এগিয়ে যেতে হবে। শহীদদের আত্মত্যাগের ইতিহাস ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দেয়া আমাদের দায়িত্ব।’
সোমবার (৫ অক্টোবর) সকালে রাজশাহী নগরীর একটি কনফারেন্স রুমে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের রাজশাহী মহানগরী শাখার উদ্যোগে প্রকাশিত প্রথম শহীদ স্মারক ‘রক্তিম প্রভাত’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নুরুল ইসলাম সাদ্দাম বলেন, ‘রক্তিম প্রভাত’ শহীদদের আত্মত্যাগের ইতিহাস সংরক্ষণ এবং তা নতুন প্রজন্মের কাছে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ প্রয়াস। তিনি স্মারকটি প্রকাশের জন্য সংগঠনটির রাজশাহী মহানগর শাখাকে ধন্যবাদ জানান এবং শহীদ পরিবারের সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা ও সমবেদনা প্রকাশ করেন।
তিনি আরো বলেন, ‘শহীদদের রক্তের মর্যাদা রক্ষা করতে হলে ন্যায়, ইনসাফ, আদর্শ ও মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রচেষ্টা এগিয়ে নিতে হবে। তাদের আত্মত্যাগ আমাদের চরিত্র, কর্ম ও দায়িত্ববোধে প্রতিফলিত হতে হবে।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও রাজশাহী মহানগরী সভাপতি ইমরান নাজির। সঞ্চালনা করেন সংগঠনটির মহানগর সেক্রেটারি ডা: সাখাওয়াত হোসেন।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল, রাজশাহী জেলার সেক্রেটারি মো: গোলাম মুর্তজা, রাকসুর ভিপি ও ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক মোস্তাকুর রহমান জাহিদ, কেন্দ্রীয় আইন সম্পাদক মোহা: শামীম উদ্দীন, কেন্দ্রীয় বিজ্ঞান সম্পাদক মাহমুদুল হাসান এবং ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মুজাহিদ ফয়সাল।
এ ছাড়া অনুষ্ঠানে ছাত্রশিবিরের রাজশাহী মহানগর শাখার সাবেক সভাপতিবৃন্দ, শহীদ আলী রায়হানের বাবা মো: মুসলেম উদ্দীন, শহীদ শহিদুল ইসলামের বড় ভাই ও রাজশাহী মহানগর শাখার সাবেক সভাপতি জসিম উদ্দিন সরকার, শহীদ জাহাঙ্গীর হোসেনের বড় ভাই বাবর আলী লিটনসহ শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








