
‘দ্বিতীয় ইন্টারপোল গ্লোবাল বায়োসিকিউরিটি কনফারেন্স’-এ যোগ দিতে ফ্রান্সের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো: আলী হোসেন ফকির বিপিএম।
আজ রোববার (০১ নভেম্বর) সকালে তিনি ঢাকা ত্যাগ।
ইন্টারপোলের বায়োটেররিজম প্রিভেনশন ইউনিটের উদ্যোগে আগামী ৩-৫ নভেম্বর ২০২৬ তারিখে ফ্রান্সের লিয়ঁতে ইন্টারপোল সদর দফতরে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
তিন দিনব্যাপী এ সম্মেলনে বিশ্বের বিভিন্ন অঞ্চলের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সহযোগী সংস্থা, জীবাণু নিরাপত্তা বিশেষজ্ঞ এবং শিক্ষাবিদরা অংশগ্রহণ করবেন।
উল্লেখ্য, সম্মেলনে বর্তমান ও ভবিষ্যতে বায়োসিকিউরিটি হুমকির পরিস্থিতি পর্যালোচনা এবং সম্ভ্যাব্য হুমকি মোকাবিলায় বাস্তবসম্মত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের উপায় নিয়ে আলোচনা করা হবে।
সম্মেলন শেষে আইজিপি আগামী ৭ নভেম্বর দেশে ফিরবেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








