কুমিল্লা বিশ্ববিদ্যালয়
কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী বছরের ৫, ৬ ও ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা আগামী ১৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ৫ ফেব্রুয়ারি ‘এ’ ইউনিটের (বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ) ভর্তি পরীক্ষা বেলা ১১টায়, ৬ ফেব্রুয়ারি ‘বি’ ইউনিটের (কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান এবং আইন অনুষদ) পরীক্ষা বিকেল ৩টায় ও ৭ ফেব্রুয়ারি ‘সি’ ইউনিটের (বিজনেস স্টাডিজ অনুষদ) পরীক্ষা বেলা ১১টায় অনুষ্ঠিত হবে।

শিক্ষার্থীদের সুবিধার্থে কুমিল্লার পাশাপাশি চট্টগ্রাম ও রাজশাহীতেও ভর্তি পরীক্ষার কেন্দ্র থাকবে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এম এম শরীফুল করীমের সভাপতিত্বে কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়, ভর্তি পরীক্ষার বিস্তারিত তথ্য কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট, অফিসিয়াল ভেরিফায়েড ফেসবুক পেজ ও বিভিন্ন গণমাধ্যমে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।