
মিয়ানমারে পাচারের সময় ৬০০ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে কোস্ট গার্ড। এ সময় পাচারকাজে ব্যবহৃত দু’টি ট্রাকসহ দু’জনকে আটক করা হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া ফেরী ঘাটে অভিযান পরিচালনা করে ভাটিয়ারী কোস্ট গার্ড স্টেশন।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, অভিযানে ৬০০ বস্তা সার জব্দ এবং সার পাচারে ব্যবহৃত দু’টি ট্রাকসহ দু’জন পাচারকারীকে আটক করা হয়েছে। জব্দ করা সার, ট্রাক ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।








