পুলিশ
প্রতিমা প্রস্তুতের কাজ পরিদর্শনে বাঁশখালী থানার ওসি রবিউল হক নয়া দিগন্ত

দুর্গাপূজায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন বাঁশখালী থানার ওসি রবিউল হক।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বিভিন্ন এলাকায় প্রতিমা প্রস্তুতের কাজ পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

তিনি বলেন, ‘শারদীয় দুর্গাপূজা সুন্দরভাবে উদযাপন করতে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পূজা নিয়ে কেউ গুজব ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে কোনোভাবেই ছাড় দেয়া হবে না। কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’

এ সময় বাঁশখালী পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি প্রণব কুমার দাশ, সহ-সভাপতি ঝুন্টু কুমার দাশ, যুগ্ম সাধারণ সম্পাদক সাজু দাশ সাজিত, অজিত সরকার, অমিত চক্রবর্তী, সুবল দেব ও দফতর সম্পাদক অজয় সেন প্রমুখ উপস্থিত ছিলেন।