মৃত্যুবার্ষিকী, বিএনপি, দোয়া মাহফিল, মেজর (অব.) সাঈদ এস্কান্দার, সাবেক সংসদ সদস্য, সাবেক সেনা কর্মকর্তা
সাঈদ এস্কান্দারের মৃত্যুবার্ষিকীতে বিএনপির দোয়া মাহফিল নয়া দিগন্ত

বিএনপির সাবেক নেতা ও ফেনী-১ আসনের সাবেক সংসদ সদস্য মেজর (অব.) সাঈদ এস্কান্দারের ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফেনীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে শহরের কেন্দ্রীয় জামে মসজিদে জেলা বিএনপির উদ্যোগে এ আয়োজন করা হয়। দোয়া ও মিলাদ মাহফিলে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার।

বক্তারা বলেন, ‘সাঈদ এস্কান্দার ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা। এ দেশের গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে তার দীর্ঘ ত্যাগ ছিল। তিনি বিচক্ষণ ও মেধাবী মানুষ ছিলেন। মানুষের সুখে-দুঃখে তিনি পাশে ছিলেন। ফেনীবাসীর হৃদয়ে তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন।’

অনুষ্ঠানে বক্তারা সাঈদ এস্কান্দারের রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ড স্মরণ করেন। তারা স্থানীয় মানুষের পাশে থাকার বিভিন্ন দিকও তুলে ধরেন।

জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলালের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক গাজী হাবিবউল্লাহ মানিক ও আনোয়ার হোসেন পাটোয়ারী, পৌর বিএনপির আহবায়ক দেলোয়ার হোসেন বাবুল, সদর উপজেলা সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, জেলা যুবদলের সদস্য সচিব নইম উল্লাহ চৌধুরী বরাত, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েল, জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন, সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন, পৌর যুবদলের সভাপতি জাহিদ হোসেন বাবলু ও সাধারণ সম্পাদক হায়দার আলী রাসেল পাটোয়ারীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

উল্লেখ্য, ২০১২ সালের ২৩ সেপ্টেম্বর সাঈদ এস্কান্দার মারা যান। তিনি ফেনী-১ আসন থেকে বিএনপির সংসদ সদস্য ছিলেন এবং বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক মেজর ছিলেন।