পচা গোশত, ধ্বংস
এক টন ২৫ কেজি হাঁসের পচা গোশত উদ্ধার নয়া দিগন্ত

মাদারীপুরের রাজৈরে কসাইয়ের বাড়ি থেকে এক হাজার ২৫ কেজি হাঁসের পচা গোশত উদ্ধার করে ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত। 

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে এ অভিযান পরিচালনা করেন রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোকসানা খাইরুন নেছা। 

তিনি জানান, রাজৈর উপজেলার বৌলগ্রাম মুসলিমপাড়া এলাকার গরুর কসাই বাবু শেখের বাড়িতে হাঁসের পচা গোশত খোলা স্থানে সংরক্ষণ করার ফলে এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এক হাজার ২৫ কেজি গোশত জব্দ করেন। কসাই বাবুকে নগদ পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। পরে ওই গোশত মাটিচাপা দিয়ে ধ্বংস করা হয়। 

এ সময় স্যানিটারি কর্মকর্তা নুরুজ্জামান ও পুলিশসহ বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।