
সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের রেডিও কলোনি এলাকার মেসার্স সাহারা ফিলিং স্টেশনের বিপরীত পার্শ্বে ঢাকাগামী লেনে পার্কিং করে রাখা সাভার পরিবহন নামের একটি বাসে আগুন দেয়ার ঘটনা ঘটেছে।
রোববার (২০ সেপ্টম্বর) রাত পৌনে ৩টার সময় এই ঘটনা ঘটে।
খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিস স্টেশন থেকে একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ১৫ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।
সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো: জাহাঙ্গীর আলম নয়া দিগন্তকে বলেন, ‘রাত ২টা ৫৫ মিনিটের দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আমরা আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসি।’
তিনি জানান, বাসটি হৃদয় নামের এক ব্যক্তির। তবে কে বা কারা আগুন লাগিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।







