সমঝোতা স্মারক
নেসলে বাংলাদেশ ও সিঙ্গার বাংলাদেশের  মধ্যে সমঝোতা স্মারক সই। সংগৃহীত
ads

ভোক্তাদের দৈনন্দিন রান্নাকে আরো সহজ ও সুস্বাদু করে তুলতে একসাথে পথচলা শুরু করল বাংলাদেশের দুই জনপ্রিয় ব্র্যান্ড ম্যাগি ও সিঙ্গার বাংলাদেশ। 

মঙ্গলবার (২৪ নভেম্বর) ব্র্যান্ড দুটির মধ্যে সই হয়েছে একটি সমঝোতা স্মারক। 

এই নতুন যাত্রার মাধ্যমে ভোক্তারা এখন সিঙ্গার-এর আধুনিক কিচেন অ্যাপ্লায়েন্স ব্যবহার করে আরো সহজে তৈরি করতে পারবেন ম্যাগি-এর মজাদার সব রেসিপি, যা ঘরের রান্নাকে করে তুলবে আরো সহজ, আনন্দদায়ক ও সুস্বাদু।

নেসলে বাংলাদেশের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক দীপাল আবেভিক্রেমা ও সিঙ্গার বাংলাদেশ এর ব্যবস্থাপনা পরিচালক এম এইচ এম ফাইরোজ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই সমঝোতা স্মারকে সই করেন। 

অনুষ্ঠানে নেসলে বাংলাদেশের হেড অফ কমিউনিকেশন এন্ড মার্কেটিং শাম্মি রুবায়েত কারিম, সিঙ্গার বাংলাদেশ এর হেড অফ মার্কেটিং বেদৌরা ফারহানা সহ দুই কোম্পানির পক্ষ থেকে আরো অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এই অংশীদারিত্বের মাধ্যমে ম্যাগি ও সিঙ্গার বাংলাদেশ-এর মধ্যকার পারস্পরিক আস্থা ও সহযোগিতা আরো দৃঢ় হবে, যা ভবিষ্যতে বাংলাদেশের ভোক্তাদের জন্য আরো বড়, নতুন ও আকর্ষণীয় উদ্যোগ নিয়ে আসার পথ তৈরি করবে।