
নীলফামারী জলঢাকায় পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী পলাশ চন্দ্র রায় (২০) ও তার স্ত্রী মনি রানী রায় (১৯) নিহত হয়েছেন।
রোববার (২০ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে উপজেলার গোলনা ইউনিয়নের কালীগঞ্জ বাজার সংলগ্ন খারিজা গোলনা দিঘীরপাড় সারমানো কোল্ডস্টোরেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত পলাশ চন্দ্র রায় ডোমার উপজেলার গোমনাতি ইউনিয়নের গোমনাতি গ্রামের পরলোকগত হিরম্ব কুমারের ছেলে ও মনি রানী জলঢাকা উপজেলার গোলনা ইউনিয়নের কালীগঞ্জ ডাঙ্গাপাড়া গ্রামের মিন্টু চন্দ্র রায়ের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল সোয়া ৫টার দিকে ডিমলা থেকে জলঢাকাগামী একটি দ্রুতগতির মাহিন্দ্রা পিকআপের সাথে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রীর মারা যান।
জলঢাকা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল আলম জানান, পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি জব্দ করা হয়েছে।







