
কুমিল্লার নাঙ্গলকোটে গ্র্যাজুয়েটস অ্যাসোসিয়েশনের (এনজিএ) অভিষেক উপলক্ষে সাধারণ সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) কুমিল্লা পল্লী উন্নয়ন একাডেমি (বাড) মিলনায়তনে এ অভিষেক অনুষ্ঠিত হয়।
সংগঠনের আহ্বায়ক সাবেক সচিব মো: আবু তালেবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সাবেক অতিরিক্ত সচিব আতাউর রহমান, সুপ্রিমকোর্ট বার অ্যাসোসিয়েশনসহ সভাপতি মো: শাহজাহান, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক, শোয়াইব খন্দকার প্রফেসর হাসনাত আনোয়ার আহমেদ, অধ্যাপক ডক্টর মাঈন উদ্দিন, অধ্যাপক ডক্টর তাজাম্মল হক, কুমিল্লা বিশ্ববিদ্যালয় অধ্যাপক ডক্টর শাহাদাত হোসেন, সাবেক ব্যাংক কর্মকর্তা আবদুল মালেক, জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সহ-সভাপতি শাহ আলম চৌধুরী, জাতীয় নাগরিক পার্টি কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আকরাম আল হাসান, নাঙ্গলকোট প্রেসক্লাব সভাপতি মজিবুর রহমান মোল্লা, অ্যাডভোকেট এয়াছিন, ছালেহ আহমেদ মামুন প্রমুখ।
আয়োজকরা জানান, উচ্চ শিক্ষা গ্রহণ করে দেশ ও বিদেশের বিভিন্ন স্থানে বিভিন্ন পেশার জড়িত নাঙ্গলকোটের জনগোষ্ঠীকে একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে এনে এলাকার শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক, মানবিক ও পারস্পরিক সহযোগিতাসহ সার্বিক উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করে নাঙ্গলকোটকে একটি আদর্শ ও মডেল উপজেলা হিসাবে গড়ে তোলার লক্ষ্যে নাঙ্গলকোট গ্র্যাজুয়েটস অ্যাসোসিয়েশন (এনজিএ) নামক একটি অরাজনৈতিক সংগঠনের আত্মপ্রকাশ করা হয়।
দিনব্যাপী বর্ণাঢ্য এ অনুষ্ঠানে নাঙ্গলকোটের অধিবাসী ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, সিলেটসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ শিক্ষা অর্জনকারী ব্যক্তিবর্গ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, পেশাজীবী, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করেন।
সভাশেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।







