শিক্ষার্থীদের মেধাবৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠান
শিক্ষার্থীদের মেধাবৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠান নয়া দিগন্ত

ফেনী জেলার বৃহত্তর সংগঠন ফেনী জেলা সমিতি চট্টগ্রামের উদ্যোগে ২০২৫ সালের এসএসসি, এইচএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের মেধাবৃত্তি ও সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে চট্টগ্রামের একটি অভিজাত রেস্টুরেন্টে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মেধাবৃত্তি ও সংবর্ধনা প্রদান করা হয়।

ফেনী জেলা সমিতি চট্টগ্রামের সভাপতি ও ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংকের চেয়ারম্যান মো: নুরুন নেওয়াজ সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিজিএমইএ ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজির ভিসি অধ্যাপক ড. ওবায়দুল করিম।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (অ্যাকাডেমিক) অধ্যাপক মোহাম্মদ আল আমিন, বাংলাদেশ পুলিশ চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আব্দুল কুদ্দুস চৌধুরী প্রমুখ।

এ সময় বক্তব্য রাখেন সমিতির সহ-সভাপতি আব্দুল মান্নান মজুমদার, বেলায়েত হোসেন, আব্দুল হাই মাসুম, মোহাম্মদ রকিবুর রহমান টুটুল, জাকির হোসেন, অ্যাডভোকেট আব্দুল হক, কবি জিন্না চৌধুরী, কামরুল মোর্শেদ তমাল।

এতে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মহাবুর রহমান, সাইফুল ইসলাম, জামাল উদ্দিন মোল্লা, আবু তালেব ভূঁইয়া, নুরুল আফসার তৌহিদ, অ্যাডভোকেট জাফর হায়দার, জহিরুল ইসলাম, অধ্যাপক শামসুদ্দিন আজাদ, কাজী সাবিরা সুলতানা, নুরুল আমিন ফারুক, মো: আব্দুল গনি, অ্যাডভোকেট আলাউদ্দিন, মো: আমির হোসেন, মাহমুদুর রহমান, রফিকুল ইসলাম, গোলাম ফারুক, আবু জাফর, মোহাম্মদ সালেহ, এ টি এম সেলিম রেজা পাটোয়ারী, আব্দুল কাদের পাটোয়ারী ও আতিকুর রহমান।

সমিতির ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জহিরুল ইসলাম জানান, ২০২৫ সালে ফেনী জেলায় এসএসসি, এইচএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে ৯৪ জনকে এই মেধাবৃত্তি প্রদান করা হয়। প্রত্যেক শিক্ষার্থীকে নগদ পাঁচ হাজার টাকা, একটি ক্রেস্ট ও একটি সনদ উপহার প্রদান করা হয়।

ফেনী জেলা সমিতি চট্টগ্রামের সভাপতি ব্যবসায়ী মো: নুরুল নেওয়াজ সেলিম বলেন, আগামী প্রজন্মের মেধাবী শিক্ষার্থীদের উদ্ভূতকরণের জন্য প্রতিবছরের মতো এবারো ফেনী জেলা সমিতি চট্টগ্রাম মেধাবৃত্তি প্রদানের ব্যবস্থা করেছে। আগামীতেও এটি অব্যাহত থাকবে।