লাশ
উৎসুক জনতা নয়া দিগন্ত

নাটোরের বাগাতিপাড়ায় পুকুর থেকে আনসার ভিডিপির সদস্য শাহজাহান আলী (৫৩) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে স্থানীয়রা। 

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার সদর ইউনিয়নের কোয়ালিপাড়া এলাকায় আব্দুল খালেকের পুকুরে এই ঘটনা ঘটে। 

শাহজাহান চককোয়ালিপাড়া গ্রামের মরহুম নাদের আলী ছেলে।

স্থানীয়রা জানায়, গত শুক্রবার রাত ১১টার দিকে কোয়ালিপাড়া গ্রামেরই আরেকটি পুকুর পাড়ে কয়েকজন মিলে মুড়ি মাখিয়ে খান তারা। তারপর সেখান থেকে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে তিনি চলে আসেন। পরে শুক্রবার সকালে পুকুর মালিক খালেকের ছেলে রফিকুল ইসলাম পুকুরে এসে দেখেন পাড়ের একটি গাছের সাথে শার্ট এবং নিচে সেন্ডেল পড়ে আছে। তখন শাহজাহানের বাড়িতে খবর দেয়া হলে পরিবারের সদস্যরা এসে খোঁজাখুঁজি করে পুকুরের পানি থেকে তার লাশ উদ্ধার করে।

স্থানীয়দের দাবি, বৃহস্পতিবার থেকে পুকুরের পানিতে গ্যাস করার ফলে মাছ মরে ভেসে উঠছিল। তিনি রাতে বাড়ি যাওয়ার সময় ওই মরা মাছ তুলতে গিয়ে পুকুরের পানিতে পড়ে যেতে পারেন।

মৃত ব্যক্তির ছেলে আসিফ আলী জানান, তার বাবা বেশিরভাগ সময় পাশের গ্রামেই থাকতেন। গতকাল বিকেলে বাড়ি থেকে বের হয়ে সেখানেই গিয়েছিলেন। শুক্রবার সকালে ফোন পেয়ে চাচাদের সাথে করে গিয়ে পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। বাবার কোনো শত্রু নেই, কারো সাথে লেনদেনও নেই। 
পুকুরের পাড় দিয়ে যাওয়ার সময় মরা মাছ দেখে তুলতে গিয়ে পড়ে গিয়ে মৃত্যু হতে পারে বলে তাদের ধারণা।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র দাস বলেন, ‘লাশ পাওয়ার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থাগ্রহণের প্রস্তুতি চলছে।’