
রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসির মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘রূপালীক্যাশ’ ও পেমেন্ট গেটওয়ে প্রতিষ্ঠান SSLCOMMERZ-এর মধ্যে সমন্বিত প্রযুক্তিসেবার মাধ্যমে অনলাইন মার্চেন্ট পেমেন্ট সেবা চালু হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাজধানীর দিলকুশায় রূপালী ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এ সেবার উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম এবং SSL Wireless-এর প্রধান নির্বাহী কর্মকর্তা ইফতেখার আলম ইসহাক।
নতুন এ সেবা চালুর ফলে রূপালীক্যাশের গ্রাহকেরা SSLCOMMERZ-এর আওতাভুক্ত ১৭ হাজারের বেশি মার্চেন্ট প্রতিষ্ঠানে সহজে ও নিরাপদে পেমেন্ট করতে পারবেন। এসব প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে আড়ং, অঞ্জনস, আর্টিজান আউটফিটার্স, এপেক্স ফুটওয়্যার, আগোরা সুপারশপ, আসগর আলী হাসপাতাল, সহজ, টেন মিনিট স্কুল, বারডেম জেনারেল হাসপাতাল, ডেলটা হাসপাতাল, নভোএয়ার, ইউএস-বাংলা এয়ারলাইন্স, বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন্স, ইউনিমার্ট, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস, বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বাংলাদেশ পর্যটন করপোরেশন, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এবং বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটসহ বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল ও সেবাদাতা সংস্থা।
রূপালীক্যাশের মাধ্যমে গ্রাহকেরা শিক্ষা ফি, ই-কমার্সের কেনাকাটার মূল্য, মোবাইল রিচার্জ ও বিভিন্ন পরিষেবার বিল পরিশোধ করতে পারবেন। সংশ্লিষ্টরা মনে করছেন, এ উদ্যোগের ফলে ডিজিটাল লেনদেনের সুযোগ আরও বাড়বে, নগদ অর্থের ওপর নির্ভরতা কমবে এবং আর্থিক অন্তর্ভুক্তি জোরদার হবে।
অনুষ্ঠানে রূপালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. হারুনুর রশিদ ও মোহাম্মদ শাহেদুর রহমান উপস্থিত ছিলেন। এ ছাড়া ব্যাংকের চিফ ইনফরমেশন টেকনোলজি অফিসার মো. অহিদুল ইসলাম সরকার এবং SSLCOMMERZ-এর জেনারেল ম্যানেজার ও হেড অব BFSI মহিউদ্দিন তৌফিক ও ম্যানেজার মো. তৌহিদ হাসান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








