চুক্তি স্বাক্ষর
প্রিমিটেক গ্রুপের প্রধান কার্যালয়ে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অভিনেতা ইরফান সাজ্জাদ। সংগৃহীত

দেশীয় ওয়াটার পাম্প ব্র্যান্ড প্রিমিটেকের বিজ্ঞাপনী মডেল হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন অভিনেতা ইরফান সাজ্জাদ। সম্প্রতি রাজধানীর গুলশানে প্রিমিটেক গ্রুপের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইরফান সাজ্জাদ বলেন, “প্রিমিটেক ওয়াটার পাম্পের আধুনিক প্রযুক্তি, দীর্ঘস্থায়িত্ব ও গুণগত মান আমাকে মুগ্ধ করেছে। এমন একটি নির্ভরযোগ্য ব্র্যান্ডের বিজ্ঞাপনের সঙ্গে যুক্ত হতে পেরে আমি আনন্দিত।”

প্রিমিটেক গ্রুপের চেয়ারম্যান মো. ওমর ফারুক বলেন, “পণ্যের গুণগত মান নিশ্চিত করার পর আমাদের মূল লক্ষ্য ছিল সেই আস্থার বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়া। এ লক্ষ্যেই জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদকে আমাদের সঙ্গে যুক্ত করা হয়েছে।”

প্রিমিটেক গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর এম এ কাইয়ুম বলেন, “ইরফান সাজ্জাদের মতো জনপ্রিয় অভিনেতাকে প্রিমিটেক ওয়াটার পাম্পের সঙ্গে যুক্ত করতে পেরে আমরা আনন্দিত। গ্রাহকদের কাছে উন্নত প্রযুক্তি ও নির্ভরযোগ্য পণ্য পৌঁছে দিতে প্রিমিটেক কাজ করে যাচ্ছে।”

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, প্রিমিটেক ওয়াটার পাম্প কম বিদ্যুৎ খরচে দীর্ঘস্থায়ী পারফরম্যান্সের জন্য তৈরি করা হয়েছে। আবাসিক ও শিল্পকারখানায় ব্যবহারের উপযোগী বিভিন্ন ধরনের পাম্প বাজারজাত করছে প্রতিষ্ঠানটি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রিমিটেক গ্রুপের পরিচালক দেলোয়ার হোসেন মজুমদার মাশুক, চিফ অপারেটিং অফিসার মো. নাজিবুজ্জামান, হেড অব মার্কেটিং সানজিদ ইব্রাহিমসহ বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিজ্ঞপ্তি