এইচএসসি ও সমমান পরীক্ষা, সাপ্লিমেন্টারি পরীক্ষা
এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত ফি আদায় করা যাবে না। ইন্টারনেট

এইচএসসি ও সমমান (সাপ্লিমেন্টারি) পরীক্ষার ফরম পূরণের নামে পরীক্ষার্থীদের কাছ থেকে কোনো ধরনের অতিরিক্ত ফি নেয়া যাবে না বলে নির্দেশ দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি। এই নির্দেশ অমান্য করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান এবং প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Advertisement

আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির প্রকাশিত এক আদেশে এ নির্দেশনা দেয়া হয়।  

আদেশে জানানো হয়, এইচএসসি ও সমমান (সাপ্লিমেন্টারি) পরীক্ষার পরীক্ষার্থীদের কাছ থেকে ফরম পূরণের নামে অতিরিক্ত ফি আদায় করা হচ্ছে মর্মে বিভিন্ন মাধ্যম থেকে অভিযোগ পাওয়া যাচ্ছে। এই ধরনের অভিযোগের পরিপ্রেক্ষিতে স্পষ্ট নির্দেশনা দেয়া হচ্ছে যে এইচএসসি ও সমমান (সাপ্লিমেন্টারি) পরীক্ষার ফরম পূরণের নামে কোনো পরীক্ষার্থীর কাছ থেকে অতিরিক্ত ফি আদায় করা যাবে না।

Advertisement

শিক্ষা বোর্ড থেকে এইচএসসি পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষকে এই নির্দেশনা গুরুত্বসহকারে প্রতিপালন করার জন্য অনুরোধ করা হয়েছে। 

সূত্র : বাসস