
একাডেমিক জীবনে অসাধারণ ফলাফলের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩২ জন শিক্ষার্থীকে প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মনোনীত করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।
সোমবার বিশ্ববিদ্যালয়ের জনসসংযোগ দফতর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২০১৯, ২০২০ ও ২০২১ শিক্ষাবর্ষের একাডেমিক ফলাফলের জন্য দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৪৬৯ জন শিক্ষার্থীকে এ পদকের জন্য মনোনীতত করা হয়। একক প্রতিষ্ঠান হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থী এ পুরস্কার পাবেন।
২০১৯ ও ২০২০ শিক্ষাবর্ষে যথাক্রমে ১১ জন ও ২০২১ শিক্ষাবর্ষে ১০ জন শিক্ষার্থী এ পুরস্কার পাবেন।
সূত্র : বাসস
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








