কারখানা পরিদর্শনকালে কিম জং উন
কারখানা পরিদর্শনকালে কিম জং উন। সংগৃহীত ছবি
ads

এশিয়া সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে সম্ভাব্য বৈঠক না হওয়ায় উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনকে বিভিন্ন কারখানা পরিদর্শন করতে দেখা গেছে। শনিবার (২১ নভেম্বর) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

কারখানা পরিদর্শনের সময় কিমকে স্কুলের বিভিন্ন সরঞ্জাম ও শিক্ষা উপকরণ পরীক্ষা করে দেখতে দেখা যায়। 

ট্রাম্প তার প্রথম মেয়াদে কিমের সাথে তিনবার বৈঠক করেছিলেন। হোয়াইট হাউসে ফিরে আসার পরও তিনি উত্তর কোরীয় নেতার সাথে আবার বৈঠকের আগ্রহ প্রকাশ করে আসছিলেন। 

তবে চীনের প্রেসিডেন্ট ও রাশিয়ার প্রেসিডেন্টকে নিয়ে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ ত্রিপক্ষীয় সম্মেলন শেষে বৃহস্পতিবার রাতে এশিয়া ছাড়েন ট্রাম্প। 

এ বিষয়ে ট্রাম্প ইঙ্গিত দেন, ব্যস্ততার কারণে কিমের সাথে বৈঠকের সময় বের করা সম্ভব হয়নি। কোনো একসময় আমাদের সেই বৈঠক হবে।

কেসিএনএর শনিবারের প্রতিবেদনে বলা হয়, শুক্রবার কারখানা পরিদর্শনের সময় কিম সেখানে উৎপাদিত হতে যাওয়া বিভিন্ন ধরনের স্কুলের আসবাব ও সরঞ্জামের নমুনা পরীক্ষা করেন।

কিম বলেন, ‘বিজ্ঞান ও শিক্ষা আমাদের বিপ্লবীদের ভবিষ্যৎ প্রজন্ম ও বিপ্লব সম্পর্কে দৃষ্টিভঙ্গির সবচেয়ে স্পষ্ট প্রকাশ।’

এর আগে কিম ও ট্রাম্পের মধ্যে অনুষ্ঠিত তিনটি বৈঠকের মূল লক্ষ্য ছিল উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণে আনা। 

জাতিসঙ্ঘের বছরের পর বছর ধরে আরোপিত নিষেধাজ্ঞা সত্ত্বেও উত্তর কোরিয়া তার পারমাণবিক কর্মসূচি অব্যাহত রেখেছে। 

বিশ্লেষকদের মতে, চীন ও রাশিয়ার সাথে উত্তর কোরিয়ার ঘনিষ্ঠ সম্পর্ক দেশটিকে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় বসার ক্ষেত্রে কম আগ্রহী করে তুলছে।

সূত্র : বাসস