
ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের একটি জাতীয় উদ্যানে দাবানল নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে চারজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) দেশটির বন মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, বৃহস্পতিবার পূর্ব জাভা প্রদেশের ব্রোমো টেঙ্গার সেমেরু জাতীয় উদ্যানে আগুন নেভানোর সময় আগুনের তীব্রতায় চারজনের মৃত্যু হয়।
তবে নিহত ব্যক্তিরা কারা, সে বিষয়ে বিবৃতিতে বিস্তারিত কিছু জানানো হয়নি।
এ ঘটনায় আরো দু’জন গুরুতর দগ্ধ হয়েছেন বলে জানিয়েছে মন্ত্রণালয়।
সূত্র : বাসস
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








