
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পরিবেশ অধিদফতরের অনুমোদন ছাড়াই দুই বছরের বেশি সময় ধরে চলছে সিসা উৎপাদনকারী একটি কারখানা। ঢাকা-সিলেট মহাসড়কের পাশে আশুগঞ্জ থানা থেকে মাত্র এক কিলোমিটার দূরে অবস্থিত কারখানাটির বাইরে নেই কোনো সাইনবোর্ড বা প্রতিষ্ঠানের পরিচয়। ২০২৫ সালের ২৭ আগস্ট প্রশাসনের অভিযানে তিন বাংলাদেশী ও তিন চীনা নাগরিককে আটক করে ১৫ দিনের কারাদণ্ড দেয়া হলেও কিছুদিন পর আবার উৎপাদন শুরু করে তারা। পরিবেশ অধিদফতর জানিয়েছে, কারখানাটির অনুমোদনের আবেদন বাতিল করা হয়েছে। এর পরও কিভাবে সেটি চলছে তা নিয়ে প্রশ্ন উঠেছে।
দুই মাসের অনুসন্ধানে কারখানাটির অনুমোদনহীন কার্যক্রম, পরিবেশদূষণের অভিযোগ এবং প্রশাসনের পূর্ববর্তী অভিযানের তথ্য পাওয়া গেছে। স্থানীয়দের অভিযোগ, কারখানা থেকে নির্গত ধোঁয়া ও বর্জ্যে বায়ু ও জলাশয় দূষিত হচ্ছে। এতে আশপাশের বাসিন্দারা শ্বাসকষ্টসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন। তিগ্রস্ত হচ্ছে পরিবেশ ও জীববৈচিত্র্য।
মহাসড়কের পাশের কারখানাটি বাইরে থেকে বোঝার উপায় নেই যে সেখানে কী উৎপাদন করা হচ্ছে। নেই কোনো নামফলক কিংবা পরিচিতিমূলক সাইনবোর্ড। তবে ভেতরে চলছে সিসা উৎপাদনের কার্যক্রম। স্থানীয়দের দাবি, চীনা নাগরিকদের পরিচালনায় দীর্ঘ দিন ধরে কারখানাটি চালানো হচ্ছে। জমির মালিক বুলবুল সিকদার ও কোম্পানির দোভাষী আনোয়ার হোসেনকে বিষয়টি একাধিকবার জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেয়া হয়নি।
জানা যায়, ২০২৫ সালের ২৭ আগস্ট তৎকালীন আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফে মোহাম্মদ ছড়ার নেতৃত্বে কারখানাটিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় ছয়জনকে আটক করে ১৫ দিনের কারাদণ্ডও দেয়া হয়। পরে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এহসান মুরাদের আদালতে আপিল করে আশুগঞ্জে আর কারখানা চালাবেন না, এমন শর্তে ছয় দিনের মাথায় জনপ্রতি পাঁচ হাজার টাকা জরিমানা দিয়ে জামিনে মুক্তি পান তারা। কিছুদিন বন্ধ থাকার পর ওই কারখানায় আবার উৎপাদন শুরু হয়।
গত ১৪ অক্টোবর ২০২৬ তারিখে বিষয়টি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে জানানো হলে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন। নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা যোগদানের পর পদপে নেয়া হবে বলেও জানান তিনি। তবে এক মাসের বেশি সময় পেরিয়ে গেলেও দৃশ্যমান কোনো ব্যবস্থা নেয়া হয়নি।
আশুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান সিরাজ বলেন, ড্রায়ার মালিকদের পরিবেশ দূষণের অভিযোগে হয়রানি করা হলেও সিসা কারখানাটির দূষণের বিষয়ে কার্যকর ব্যবস্থা দেখা যাচ্ছে না। কারখানার জমির মালিককেও আইনের আওতায় আনা উচিত।
জমির মালিক বুলবুল সিকদারের কাছে জানতে চাইলে তিনি তাৎক্ষণিক ক্রধান্বিত হয়ে এই প্রতিবেদকের ওপর চড়াও হন। তার দাবি, দেশে ৫০টির বেশি সিসা কারখানা রয়েছে, যার মধ্যে মাত্র একটির ছাড়পত্র আছে। তিনি প্রশ্ন করেন, বাকিগুলো চলতে পারলে তার জমিতে কেন চলবে না।
অন্য দিকে চীনা কোম্পানির পার্সেজ ম্যানেজার ও দোভাষী আনোয়ার হোসেন বলেন, তাদের পরিবেশগত ছাড়পত্রের আবেদন প্রক্রিয়াধীন রয়েছে। তবে সরকারের অনুমতি আছে বলে দাবি করেন তিনি।
ব্রাহ্মণবাড়িয়া পরিবেশ অধিদফতরের উপপরিচালক নাজিম হোসেন শেখ জানান, প্রতিষ্ঠানটি দীর্ঘ দিন আগে অনুমোদনের জন্য আবেদন করলেও তা বাতিল করা হয়েছে। কমলা শ্রেণিভুক্ত হওয়ায় এ ধরনের কারখানার অনুমোদন দেয়াও সম্ভব নয়।
আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাঈন উদ্দিন বলেন, তিনি নতুন যোগদান করেছেন। কারখানাটির বিষয়ে ইতঃপূর্বে অবগত ছিলেন না। তবে জনস্বাস্থ্যের তি করে এমন কোনো কারখানা চালু রাখার পে তিনি নন। এ ব্যাপারে সর্বোচ্চ পদপে নেয়ার চেষ্টা করবেন তিনি।
পরিবেশ অধিদফতরের অনুমোদন বাতিল, প্রশাসনের অভিযান ও কারাদণ্ডের পরও কারখানাটির উৎপাদন অব্যাহত থাকায় স্থানীয়দের মধ্যে ােভ দেখা দিয়েছে। তাদের প্রশ্ন, অনুমোদনহীন কারখানাটি বন্ধে কার্যকর ব্যবস্থা নেয়া হচ্ছে না কেন। পরিবেশদূষণের অভিযোগ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া এবং জনস্বাস্থ্য সুরায় দ্রুত পদপে নেয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









