লিডিং ইউনিভার্সিটি ক্যাম্পাস দেখে মুগ্ধ পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সিলেটে লিডিং ইউনিভার্সিটির কর্মকর্তারা পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরকে ফুলেল শুভেচ্ছা জানান : নয়া দিগন্ত।
ads

সিলেটের লিডিং ইউনিভার্সিটি ক্যাম্পাস পরিদর্শন করে এর সুপরিসর পরিবেশ ও অবকাঠামোগত উন্নয়নে মুগ্ধতা প্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। গত মঙ্গলবার দুপুরে লিডিং ইউনিভার্সিটিতে তাকে স্বাগত ও ফুলেল শুভেচ্ছা জানান লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. সৈয়দ রাগীব আলী এবং ভিসি প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন। পরিদর্শন পরবর্তী লিডিং ইউনিভার্সিটির বোর্ডরুমে এক মতবিনিময় সভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী লিডিং ইউনিভার্সিটির ক্যাম্পাস ও অবকাঠামোগত উন্নয়ন দেখে মুগ্ধ হন।
তিনি লিডিং ইউনিভার্সিটির শিার্থীদের যাতায়াতের সুবিধার জন্য ক্যাম্পাস থেকে সিলেট শহর পর্যন্ত রাস্তার উন্নয়ন কাজ দ্রুততম সময়ে সম্পন্ন হবে বলে আশ্বস্ত করেন। এ সময় তিনি বলেন, ‘লিডিং ইউনিভার্সিটিসহ বিভিন্ন  প্রতিষ্ঠানের উন্নয়নে ড. সৈয়দ রাগীব আলীর সাথে তিনি সহযোগিতা করবেন। সিলেটসহ বাংলাদেশের শিা, স্বাস্থ্য ও সমাজ উন্নয়নমূলক কাজে অবদান রাখার জন্য ড. সৈয়দ রাগীব আলী রাষ্ট্রের সম্মানজনক স্বীকৃতি পাওয়ার যোগ্য বলেও উল্লেখ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির।’ এ সময় সিলেট-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালিক এবং লিডিং ইউনিভার্সিটির শিক ও কর্মকর্তারা ছিলেন।