সংক্ষিপ্ত সংবাদ
ads

ভেজাল গুড়ের কারখানায় জরিমানা 
রাজশাহীর বাঘায় খেজুর ও আখের গুড়ের আড়ালে ভেজাল গুড় তৈরির অভিযোগ উঠেছে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে। জানা গেছে, বাউসা, আড়ানী ও পৌরসভার বিভিন্ন গ্রামে গোপনে গড়ে ওঠা কারখানায় চিটাগুড় ও চিনির সাথে আটা, ময়দা, ডালডা, হাইড্রোজ ও কৃত্রিম রঙ মেশানো হচ্ছে। চলতি মাসের মাঝামাঝি পীরগাছা ও রুস্তুমপুর গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে রস ছাড়াই চিনি ও রাসায়নিক দিয়ে নকল গুড় তৈরির প্রমাণ পান সহকারী কমিশনার নুশরাত জাহান অনন্যা; দুই মালিককে দুই লাখ টাকা জরিমানা ও সরঞ্জাম ধ্বংস করা হয়। চাষিদের দাবি, এতে ঐতিহ্যবাহী গুড়ের বাজার তিগ্রস্ত হচ্ছে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. অমিত কুমার জানান, হাইড্রোজ ও কাপড়ের রঙ মেশানো গুড় খেলে কিডনি, লিভারের রোগ, আলসার ও ক্যান্সারের ঝুঁকি বাড়ে। ইউএনও তকী ফয়সাল তালুকদার জানান, জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। বাঘা (রাজশাহী) সংবাদদাতা। 

অষ্টগ্রামে সততা স্টোর চালু 
শিার্থীদের মধ্যে নৈতিকতা ও সততার চর্চা বাড়াতে কিশোরগঞ্জের অষ্টগ্রামে দু’টি শিাপ্রতিষ্ঠানে সততা স্টোর চালু করা হয়েছে। দুদকের আর্থিক সহায়তায় এবং দুর্নীতি প্রতিরোধ কমিটির তত্ত্বাবধানে অষ্টগ্রাম হোসেনিয়া ফাজিল মাদরাসা ও অষ্টগ্রাম সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ে স্টোর দু’টি উদ্বোধন করা হয়। কমিটির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সাগরের সভাপতিত্বে ও সহসভাপতি আতাউল গনির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএনও সাথী দাস। বিশেষ অতিথি ছিলেন দুদকের সহকারী পরিচালক সৈয়দ মোহাম্মদ সোহেল ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: শাহ মোহাম্মদ মহিবুল্লাহ। বক্তব্য দেন মাদরাসার অধ্য নুরুল আবসার, প্রধান শিক দেবেশ চন্দ্র দাস, সাবেক সভাপতি রেজাউল করিম সেলিম ও প্রেস কাবের সহসভাপতি অজিত দত্ত। শেষে শিার্থীদের মাঝে শিা উপকরণ বিতরণ করা হয় এবং রাষ্ট্রপতি আব্দুল হামিদ স্কুল অ্যান্ড কলেজের সততা স্টোর পরিদর্শন করেন অতিথিরা। অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) সংবাদদাতা। 

অস্ত্র ও গুলিসহ গ্রেফতার ৩ 
খুলনায় একটি ওয়ান শুটারগান, চার রাউন্ড গুলি ও মাদকদ্রব্যসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার ভোরে নগরীর টুটপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন সন্ত্রাসী সেজান এবং টুটপাড়া এলাকার সাত্তার ও নয়ন। পুলিশ জানায়, ভোর সাড়ে ৫টার দিকে টুটপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় তাদের কাছ থেকে একটি ওয়ান শুটারগান, চার রাউন্ড শটগানের গুলি ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। খুলনা সদর থানার পরিদর্শক মিজানুর রহমান জানান, গ্রেফতার সেজান খুলনা মহানগরীর একটি শীর্ষ সন্ত্রাসী বাহিনী প্রধানের একান্ত সহযোগী। তার বিরুদ্ধে থানায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। আটক তিনজনের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়েরের প্রস্তুতি চলছে। খুলনা ব্যুরো। 

ট্রান্সফরমারের কয়েল চুরি 
বগুড়ার আদমদীঘিতে সেচ পাম্পে ব্যবহৃত তিনটি ট্রান্সফরমারের কয়েল চুরির ঘটনা ঘটেছে। উপজেলার চাঁপাপুর ইউনিয়নের বন্তইর গ্রামে এ চুরিতে প্রায় তিন লাখ টাকার তি হয়েছে বলে জানা গেছে। এতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হওয়ায় ভোগান্তিতে পড়েছেন কৃষকরা। গত মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনায় আদমদীঘি থানায় লিখিত অভিযোগ দিয়েছে বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি-১। জানা গেছে, কৃষিকাজ ও দৈনন্দিন বিদ্যুতের চাহিদা পূরণে এলাকায় ট্রান্সফরমারসহ বৈদ্যুতিক সরঞ্জাম স্থাপন করা হয়। এরই ধারাবাহিকতায় সোমবার রাতে দুর্বৃত্তরা ১০ কেভিএ মতার তিনটি ট্রান্সফরমারের কয়েল চুরি করে নিয়ে যায়। এতে বিদ্যুৎ সরবরাহ বিঘিœত হচ্ছে এবং সেচকাজ ব্যাহত হওয়ার আশঙ্কায় পড়েছেন কৃষকরা। স্থানীয়দের অভিযোগ, এর আগেও ওই এলাকায় একাধিকবার ট্রান্সফরমার ও তার চুরির ঘটনা ঘটেছে; এতে আতঙ্ক ও ােভ বিরাজ করছে। থানার ওসি জামিরুল ইসলাম জানান, জড়িতদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে। আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা। 

নদী রায় জেলা স্মারকলিপি 
নাটোরে নারদ নদসহ অন্যান্য নদীর স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয়া হয়েছে। গত বুধবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক সুমনী আক্তারের কাছে ১৭ দফা দাবিসহ স্মারকলিপি হস্তান্তর করেন বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন নাটোর জেলা কমিটির নেতারা। জেলা প্রশাসক জানান, নদীর স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রশাসনিক সহায়তা দেয়া হবে। কমিটির সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন জানান, দখল ও দূষণে নারদ নদ প্রাণহীন হয়ে পড়েছে; বড়াল বেসিন প্রকল্প অনুমোদন ও দ্রুত বাস্তবায়নের মাধ্যমে নদ প্রাণ ফিরে পাবে। সাধারণ সম্পাদক আব্দুল হাকিম জানান, নদীতে বর্জ্য ফেলা বন্ধ, শিল্প প্রতিষ্ঠানে ইটিপি চালু এবং নদীর বহুমুখী ব্যবহার নিশ্চিতসহ বিভিন্ন দাবি তুলে ধরা হয়েছে। নাটোর প্রতিনিধি। 

জমির বিরোধে সংঘর্ষে বৃদ্ধা নিহত
মেহেরপুরের মুজিবনগরে জমিসংক্রান্ত বিরোধের জেরে দু’পরে সংঘর্ষে তহুরা খাতুন (৬০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের ছেলে হানিফ মহলদারসহ তিনজন আহত হয়েছেন। গত বুধবার সকাল ১০টার দিকে মুজিবনগর উপজেলার সোনাপুর গ্রামে এ সংঘর্ষ ঘটে। নিহত তহুরা খাতুন মৃত রমজান মহলদারের স্ত্রী। স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে ব্যবসায়িক কাজে বাড়ি থেকে বের হয়ে পাকা রাস্তায় গেলে প্রতিপরে লোকজন বাঁশ, কাঠ ও দেশীয় অস্ত্র নিয়ে হানিফ মহলদারের ওপর হামলা চালায়। ছেলেকে বাঁচাতে মা তহুরা খাতুন এগিয়ে এলে হামলাকারীদের আঘাতে গুরুতর আহত হন। হানিফের মামা শহিদুল মোল্লা ও রহজান মহলদার এগিয়ে এলে তাদের ওপরও হামলা চালানো হয় বলে অভিযোগ আহতদের। স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তহুরাকে মৃত ঘোষণা করেন; অতিরিক্ত পুলিশ সুপার জাকিয়া সুলতানা জানান, জড়িতদের আটকে অভিযান চলছে। মেহেরপুর প্রতিনিধি। 

চোরাইপণ্যসহ গ্রেফতার ৬ 
চট্টগ্রামের মিরসরাইয়ে জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে ভারতীয় চোরাই পণ্য ও নগদ টাকাসহ দুই চোরাকারবারি, সন্ত্রাসবিরোধী মামলায় এক আসামি এবং ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালত এক মাদকসেবীকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। গত ১৫ নভেম্বর বুধবার এসব অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানায়, বুধবার রাত ২টায় উত্তর সোনাপাহাড় এলাকা থেকে চোরাকারবারি মো: শরীফ হোসেন (৩১) ও মো: রাসেলকে (৩০) গ্রেফতার করা হয়; তাদের কাছ থেকে ভারতীয় কাশ্মিরি মরিচ, মেথি ও ৩০ হাজার ৫০০ টাকা উদ্ধার হয়। এ ছাড়া রাত ১টায় করেরহাট বাজার থেকে সন্ত্রাসবিরোধী মামলায় তদন্তে প্রাপ্ত আসামি মোর্শেদ আলম জিশানকে (২৫) গ্রেফতার করা হয়। মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা।

লালমনিরহাটে ইজতেমা শুরু কাল 
লালমনিরহাটে তিন দিনব্যাপী জেলা ইজতেমা শুরু হতে যাচ্ছে আগামীকাল। আগামী ২৭, ২৮ ও ২৯ নভেম্বর শহরের কালেক্টরেট মাঠে এ ইজতেমা অনুষ্ঠিত হবে। গত শুক্রবার ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে ইজতেমা শুরু হয়ে রোববার আখেরি মুনাজাতের মাধ্যমে শেষ হওয়ার কথা রয়েছে; বয়ান পেশ করবেন কাকরাইল মসজিদের ১০ জন আলেম। বৃহস্পতিবার থেকেই বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা ময়দানে আসবেন। এবারের জমায়েতে পাঁচ উপজেলা ও দু’টি পৌরসভার মুসল্লিসহ রংপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে তাবলিগ জামাতের ১২ হাজার থেকে ১৫ হাজার অনুসারী অংশ নেবেন। বাস্তবায়ন কমিটির মতে, বিশ্ব ইজতেমার পর উত্তরবঙ্গের সীমান্তবর্তী এ জেলায় এটি বড় জমায়েত। ওসি সাদ আহমেদ জানান, ইজতেমা শান্তিপূর্ণ করতে সার্বণিক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে। লালমনিরহাট প্রতিনিধি।