
নেত্রকোনার হাওরাঞ্চলে দিন দিন বিস্তৃত হচ্ছে শুঁটকি মাছের ব্যবসা। এক সময় পারিবারিক উদ্যোগে সীমিত পরিসরে শুঁটকি উৎপাদন হলেও এখন তা পরিণত হয়েছে সম্ভাবনাময় শিল্পে। জেলার সাতটি উপজেলার ৪০ থেকে ৫০টি গ্রামের প্রায় পাঁচ হাজার নারী-পুরুষ প্রত্য ও পরোভাবে এ পেশার সাথে জড়িয়ে পড়েছেন। উৎপাদন, বিপণন ও পরিবহন ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থানের সুযোগ।
মোহনগঞ্জ উপজেলা মৎস্য কার্যালয়ের তথ্যানুযায়ী, নেত্রকোনা জেলায় বছরে ৪৬১ দশমিক ৮৭ মেট্রিক টন শুঁটকি উৎপাদন হয়। এর মধ্যে শুধু মোহনগঞ্জ উপজেলাতেই উৎপাদন হয় ২৩৫ দশমিক তিন মেট্রিক টন। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ কোটি টাকা। মোহনগঞ্জ, মদন ও খালিয়াজুরীসহ হাওর অধ্যুষিত সাত উপজেলায় গড়ে উঠেছে দুই শতাধিক শুঁটকির আড়ত।
এ অঞ্চলে বোয়াল, শোল, টেংরা, চিংড়ি ও গজারসহ বিভিন্ন প্রজাতির মাছ দিয়ে শুঁটকি উৎপাদন করা হয়। তবে বিশেষ প্রক্রিয়ায় মাটির হাঁড়িতে সংরতি চ্যাপা শুঁটকির চাহিদা সবচেয়ে বেশি। স্থানীয়ভাবে উৎপাদিত এসব শুঁটকি দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হয়।
প্রতি বুধবার মোহনগঞ্জ পৌর শহরের গরুহাটায় বসে শুঁটকির বিশাল সাপ্তাহিক হাট। ভোর থেকেই শুরু হয় কেনাবেচার ধুম। ঢাকা, ময়মনসিংহ ও সিলেটসহ দেশের ২০-২৫টি জেলা থেকে পাইকাররা এসে শুঁটকি কিনে নিয়ে যান। চাহিদা অনুযায়ী দেশের বাইরেও যাচ্ছে এ অঞ্চলের শুঁটকি।
স্থানীয় ব্যবসায়ী শফিকুল ইসলাম রাজন জানান, প্রকারভেদে প্রতি কেজি শুঁটকি ৫০০ টাকা থেকে এক হাজার ৮০০ টাকা পর্যন্ত বিক্রি হয়। হাওরের মাছের স্বাদ ও গুণগত বৈশিষ্ট্যের কারণে এর চাহিদা দেশজুড়ে।
তবে সম্ভাবনাময় এ খাতে রয়েছে নানা প্রতিবন্ধকতা। বিশেষ করে স্থায়ী হিমাগার ও আধুনিক সংরণব্যবস্থা না থাকায় উৎপাদিত শুঁটকির মান ধরে রাখা কঠিন হয়ে পড়ে। এতে আর্থিক ঝুঁকিতে পড়েন অনেক ব্যবসায়ী।
ব্যবসায়ী সুবল সরকার বলেন, শুঁটকি সংরণের জন্য আধুনিক হিমাগার না থাকায় ব্যবসার সম্প্রসারণ বাধাগ্রস্ত হচ্ছে। এ খাতের উন্নয়নে সরকারি সহযোগিতা প্রয়োজন।
মোহনগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা অনিক রহমান বলেন, নিরাপদ ও স্বাস্থ্যসম্মত শুঁটকি উৎপাদনে জেলেদের নিয়মিত প্রশিণ দেয়া হচ্ছে। পাশাপাশি বাজার তদারকিও করা হচ্ছে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করেন, আধুনিক প্রযুক্তি, স্বাস্থ্যসম্মত প্রক্রিয়াজাতকরণ, স্থায়ী সংরণাগার ও সহজ শর্তে ঋণের ব্যবস্থা করা গেলে হাওরের শুঁটকি শিল্প দেশের অর্থনীতিতে আরো বড় অবদান রাখতে পারবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









