
সৌদি আরবের একটি শিল্প বন্দরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র চালিয়েছে ইয়েমেনের হাউছি গোষ্ঠী।
ইরানি বার্তাসংস্থা তাসনিম এক প্রতিবেদনে জানিয়েছে, রাতে হাউছি গোষ্ঠী ইয়ানবুতে অবস্থিত কিং ফাহাদ শিল্প বন্দরে এ হামলা চালায়।
প্রতিবেদনে বলা হয়েছে, এই হামলার ফলে বন্দরটির কার্যক্রমে ব্যাঘাত ঘটেছে এবং ঘটনাস্থলে ধ্বংসযজ্ঞের কিছু ভিডিও ফুটেজও ছড়িয়ে পড়েছে।
তবে ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেয়নি সংস্থাটি।
অঞ্চলজুড়ে উত্তেজনা বৃদ্ধি এবং সৌদি লক্ষ্যবস্তুগুলোর ওপর হাউছিদের ধারাবাহিক হামলার মধ্যেই এই হামলা চালানো হয়।
সূত্র : মিডল ইস্ট আই







