প্যারাগুয়ের নতুন প্রেসিডেন্ট পেদ্রো আলিয়ানা
প্যারাগুয়ের নতুন প্রেসিডেন্ট পেদ্রো আলিয়ানা । সংগৃহীত ছবি

ব্যাংকিং কেলেঙ্কারির জেরে সান্তিয়াগো পেনা অভিশংসিত হওয়ার পর প্যারাগুয়ের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন পেদ্রো আলিয়ানা। শুক্রবার (৬ নভেম্বর) দেশটির ৫৩তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন তিনি।

Advertisement

এর আগে, ২০২৩ সালে সান্তিয়াগো পেনার মেয়াদ শুরুর পর থেকে আলিয়ানা তার অধীনে ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

তবে শুক্রবার প্যারাগুয়ের সিনেটের ৪৪ জন সদস্য পেনাকে পদ থেকে অপসারণের পক্ষে ভোট দিলে তার মেয়াদ আকস্মিকভাবে শেষ হয়ে যায়। ৪৫ সদস্যবিশিষ্ট এই কক্ষের একজন সিনেটর ভোটদানে বিরত ছিলেন।

Advertisement

পেনা অভিশংসিত হওয়ার পর বিশ্বাসভঙ্গ ও অন্যান্য অপরাধের সন্দেহে তাকে গৃহবন্দী রাখার নির্দেশ দিয়েছেন প্রসিকিউটররা।

প্যারাগুয়ের কেন্দ্রীয় ব্যাংকের সাবেক প্রধান কার্লোস কারভালোর বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের ওপর তদারকির দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। কারভালো চলতি সপ্তাহের শুরুর দিকেই পদত্যাগ করেছিলেন।

সূত্র : আল জাজিরা