
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে আরো পাঁচটি সেনেট আসনের ফলাফলের পূর্বাভাস পাওয়া যাচ্ছে, যার সবগুলোতেই ডেমোক্র্যাটদের জয় নিশ্চিত বলে মনে করা হচ্ছে।
ডেলাওয়্যার রাজ্যে ডেমোক্র্যাট ক্রিস কুনস তার সেনেট আসন ধরে রাখবেন বলে অনুমান করা হচ্ছে।
ইলিনয়ের ক্ষেত্রেও একই, যেখানে ডেমোক্র্যাট প্রার্থী জুলিয়ানা স্ট্র্যাটন সেনেট আসনে জয়ী হবেন বলে অনুমান করা হচ্ছে।
ম্যাসাচুসেটসে, ডেমোক্র্যাট সিনেটর এডওয়ার্ড জে মার্কি তার আসন ধরে রেখেছেন।
এছাড়া রোড আইল্যান্ডে, ডেমোক্র্যাট সেনেটর জ্যাক রিডও তার আসন ধরে রেখেছেন।
আর নিউ জার্সির ডেমোক্র্যাট সেনেটর কোরি বুকারও তার আসন ধরে রাখবেন বলে অনুমান করা হচ্ছে।
সূত্র: বিবিসি
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








