যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, হরমুজ প্রণালীর ওপর ইরান তার ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ হারিয়ে ফেলেছে।

Advertisement

গ্রিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। 

রুবিও বলেন, পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে সমঝোতায় পৌঁছানোর ‘একাধিক সুযোগ’ কাজে লাগাতে ব্যর্থ হয়েছে ইরান।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর পক্ষ থেকে গুরুত্বপূর্ণ পানিপথ হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজগুলোকে ক্রমাগত লক্ষ্যবস্তু বানানোর প্রেক্ষাপটে এই মন্তব্যগুলো এলো।

সূত্র : আল জাজিরা