ফিলিস্তিন অ্যাকশন,  নিষেধাজ্ঞা,  তুলে নেয়া, আহ্বান,   যুক্তরাষ্ট্র, শিক্ষাবিদ, গবেষক,
লন্ডনের দ্য রয়্যাল কোর্টস অফ জাস্টিসের সামনে ফিলিস্তিনের পতাকা। সংগৃহীত

লেবার পার্টির সম্মেলন সামনে রেখে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে ফিলিস্তিন অ্যাকশনের ওপর নিষেধাজ্ঞা তুলে নেয়ার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের কয়েক ডজন শিক্ষাবিদ ও গবেষক। লিভারপুলে অনুষ্ঠেয় এই সম্মেলনের আগে তারা একটি খোলা চিঠিতে এই আহ্বান জানান।

আল জাজিরা রোববার (২৭ সেপ্টেম্বর) জানায়, চিঠিতে প্রধানমন্ত্রীকে ‘‘অযৌক্তিক ও নিষ্ফল'  এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছে। এতে বলা হয়, ‘গণহত্যা ঠেকাতে যা কিছু করা সম্ভব, তা করা আমাদের সবার দায়িত্ব।’

প্রধানমন্ত্রীর উদ্দেশে চিঠিতে আরো বলা হয়, ‘আপনার নেতৃত্বে প্রথম সম্মেলনে যখন আপনার দল সমবেত হচ্ছে, তখন আমরা আপনাকে অবিলম্বে ফিলিস্তিন অ্যাকশনের ওপর নিষেধাজ্ঞা তুলে নিতে, সংগঠনটির সদস্য ও সমর্থকদের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ প্রত্যাহার করতে এবং অহিংস বিক্ষোভকারীদের সন্ত্রাসী হিসেবে বিবেচনা করা বন্ধ করতে আহ্বান জানাচ্ছি।’

ফিলিস্তিন অ্যাকশন ২০২০ সালে গঠিত একটি ফিলিস্তিনপন্থী কর্মসূচিভিত্তিক সংগঠন, যারা ইসরাইলের সাথে সংশ্লিষ্ট অস্ত্র ও প্রতিরক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ করার লক্ষ্যে বিভিন্ন প্রতিবাদ কর্মসূচি চালায়।
২০২৫ সালে বার্নহ্যামের পূর্বসূরি কিয়ার স্টারমারের আমলে ফিলিস্তিন অ্যাকশনকে ‘সন্ত্রাসী’ সংগঠন হিসেবে তালিকাভুক্ত করা হয়। সংগঠনটির কর্মকাণ্ডের মধ্যে ছিল ইসরাইলের সাথে সংশ্লিষ্ট প্রতিরক্ষা প্রতিষ্ঠানের প্রবেশপথ অবরোধ করা এবং সেখানে রং ছিটানো।

চিঠিতে বলা হয়, ফিলিস্তিন অ্যাকশনের কর্মীরা ‘একটি অহিংস প্রত্যক্ষ কর্মসূচির সংগঠন, যার লক্ষ্য জীবন রক্ষা করা এবং গণহত্যা ঠেকানো।’

চিঠিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন নারীবাদী দার্শনিক জুডিথ বাটলার, লেখক রশিদ খালিদি এবং রাষ্ট্রবিজ্ঞানী নরম্যান ফিনকেলস্টাইন।

এদিকে লিভারপুলে লেবার পার্টির সম্মেলনের বাইরে ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীরা সমবেত হয়েছেন। তারা ইসরাইলের কাছে যুক্তরাজ্যের অস্ত্র বিক্রি বন্ধ এবং আরো নিষেধাজ্ঞা আরোপের দাবি জানিয়েছেন।