ডোনাল্ড ট্রাম্প ও জোহরান মামদানি
ডোনাল্ড ট্রাম্প ও জোহরান মামদানি সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ সোমবার (২১ সেপ্টেম্বর) নিউইয়র্ক সিটির বামঘেঁষা মেয়র জোহরান মামদানির সাথে বৈঠক করবেন। মেয়রের কার্যালয় রোববার এ তথ্য জানিয়েছে।

মেয়রের কার্যালয় বার্তাসংস্থা এএফপিকে জানায়, মেয়রের সরকারি বাসভবন গ্রেসি ম্যানশনে তাদের বৈঠক হবে।

কার্যালয় জানায়, ‘বৈঠকে নিউইয়র্ক সিটি ও এর বাসিন্দাদের ওপর প্রভাব ফেলে এমন বিষয়গুলো নিয়ে আলোচনা হবে।’

কয়েক মাস ধরে তিক্ত বাক্যবিনিময়ের পর, ২০২৫ সালের নভেম্বরে মেয়র নির্বাচনের পরপরই হোয়াইট হাউসে প্রথমবারের মতো ট্রাম্প ও মামদানির সাক্ষাৎ হয়।

ওভাল অফিসে দুই নেতা হাসিমুখে সৌজন্য বিনিময় করেন এবং একসাথে কাজ করার প্রতিশ্রুতি দেন।

সূত্র : বাসস