
গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে (ডিআরসি) ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়ে গেছে। শুক্রবার (৩০ অক্টোবর) এই সর্বশেষ মৃতের সংখ্যা ঘোষণা করা হয়।
গত মে মাসে প্রাদুর্ভাব শুরুর পর থেকে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে ১০ হাজারেরও বেশি মানুষ ইবোলায় আক্রান্ত হয়েছেন।
ভাইরাসটির যে বিরল ‘বুন্দিবুগিও’ স্ট্রেইনটি বর্তমানে ছড়িয়ে পড়েছে, তা মোকাবেলার জন্য এখনো কোনো অনুমোদিত চিকিৎসা পদ্ধতি বা টিকা নেই।
রোগ শনাক্তকরণে বিলম্ব, সংঘাতময় পরিস্থিতি এবং দুর্বল স্বাস্থ্যসেবা ব্যবস্থার কারণে ভাইরাসটি অতীতের যেকোনো প্রাদুর্ভাবের তুলনায় অনেক দ্রুত ছড়িয়ে পড়েছে। এখন পর্যন্ত এটি গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের ২৬টি প্রদেশের মধ্যে আটটিতে পৌঁছে গেছে।
ভাইরাসটি প্রতিবেশী দেশগুলোতেও ছড়িয়ে পড়েছে। গত সপ্তাহে নাইজেরিয়া চতুর্থ আফ্রিকান দেশ হিসেবে ইবোলা রোগী শনাক্তের কথা জানিয়েছে, যার ফলে এই প্রাদুর্ভাব পশ্চিম আফ্রিকা পর্যন্ত ছড়িয়ে গেছে।
এছাড়া পূর্ব আফ্রিকার দেশ কেনিয়া ও উগান্ডাতেও ইবোলা রোগী শনাক্ত হয়েছে।
সূত্র : আল জাজিরা
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








