
রাজধানীর বিমানবন্দর থানা উত্তরা ১নং সেক্টরে ৫ তলা থেকে নিচে পড়ে মাহমুদুল হাসান সিয়াম (১৭) নামে এক তরুণের মৃত্যু হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) বিকেল ৫টার দিকে ৫ নম্বর রোডের হোটেল এম্বাসেডরে এ ঘটনা ঘটে।
পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উত্তরা মহিলা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মৃত ঘোষণা করেন।
বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এস আই) মো: আলমগীর হোসাইন জানান, আমরা খবর পেয়ে গতরাত ১২টার দিকে উত্তরার এক নম্বর সেক্টর ৯নং রোডে মহিলা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে থেকে কাপড় দিয়ে ঢাকা অবস্থায় ওই তরুণের লাশ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, আমরা জানতে পারি উত্তরা ১নং সেক্টরের ৯ নং রোডের আবাসিক হোটেল এম্বাসেডরের পাঁচতালা ভবনের ৫০২ নম্বর কক্ষ গত ৫ দিন আগে ভাড়া নেয় ওই যুবক এবং মোবাইল ইউটিউবে মডেলিংয়ের কাজ করে। গতকাল সন্ধ্যায় তার নিজরুমের পশ্চিম পাশের থাই গ্লাসের গ্রিল বিহীন জানালার পাশেই মোবাইলে সেলফি তুলতে গিয়ে নিচে পড়ে যায় সে। পরে তাকে বন্ধুরা উদ্ধার করে ওই হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়। তবুও ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
তিনি জানান, এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিন বন্ধুকে আটক করা হয়েছে।
নিহতের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার বালা বাড়ি গ্রামে। তিনি সেখানকার সেলিম মিয়ার ছেলে। নিহতরা দুই ভাই বলে জানা গেছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








